ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের অবাক করলেন ক্রিকেটার তাসকিন

২০২২ সেপ্টেম্বর ২১ ১৭:০৫:০১

চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের অবাক করলেন ক্রিকেটার তাসকিন

আজ ২১ সেপ্টেম্বর দুপুরে নেপাল থেকে দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। নারী ফুটবলাররা বিমানবন্দরে পেয়েছে রাজসিক সংবর্ধনা। নারী ফুটবল দলকে অভিনন্দন জানাতে বিমানবন্দরে সংবাদকর্মী থেকে শুরু করে বাফুফে কর্মকর্তারা সহ উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী।

আর তাদের সাথে সবাইকে অবাক করে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ। উপস্থিত থেকে বাংলাদেশে নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। পবিত্র ওমরা শেষ করে আজ দেশে ফিরেছেন তাসকিন আহমেদ।

বিমানবন্দরে তাসকিন বললেন, “এটা খুবই ভালো একটা অর্জন আমাদের জন্য। আমি খুশি, সবাই খুশি”। ইতোমধ্যেই সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ