ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
অজিদের কাছে ম্যাচ হেরে তার ওপর দোষ চাপাতে নারাজ পান্ডিয়া
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হার্শালের পাশে দাঁড়িয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তিনি মনে করেন ম্যাচ কোথায় ভারতের হাত থেকে বেরিয়ে গেছে তা ঠিক করে বলা যাবে না মনে করেন তিনি। তাই সব দোষ হার্শালের ওপর চাপাতে নারাজ তিনি।
এ প্রসঙ্গে হার্দিক বলেন, ‘ম্যাচটি কোথায় হাতছাড়া হয়েছে তা ঠিক করে বলা যাবে না। অস্ট্রেলিয়ার বিপক্ষেও আমরা এক ওভারে ২৪ বা ২৫ রান করেছি। এটা কোন ব্যাপার নয়। আরও দুটি ম্যাচ বাকি আছে, আমরা ভালো করার চেষ্টা করব।'
ভারতের বড় সংগ্রহের জবাবে দারুণ খেলেছেন অজি ব্যাটাররা। তাই তাদের কৃতিত্ব দিয়েছেন তিনি। হার্দিকের ভাষ্য, ‘মাঠে শিশির কোনও ফ্যাক্টর ছিল না। অস্ট্রেলিয়া ভালো খেলেছে এবং জয়ের কৃতিত্ব তাদের প্রাপ্য। আমরা আমাদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারিনি। আমাদের আরও ভালো করতে হবে।’
ইনজুরি কাটিয়ে উঠে এখনও ম্যাচ খেলার মতো ফিট নন ভারতের স্ট্রাইক বোলার জসপ্রিত বুমরাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলে এই পেসারের কথাই মনে পড়ছে হার্দিকের। বুমরাহ না থাকলেও দলের বাকি বোলারদের ওপর আস্থা রাখছেন তিনি।
হার্দিক বলেন, ‘আমরা সবাই জানি সে (বুমরাহ) কী করতে পারে এবং একজন খেলোয়াড় আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিছু উদ্বেগ থাকতে পারে (বোলিং নিয়ে) কিন্তু আমি মনে করি না এতে কোনও সমস্যা আছে। আমাদের খেলোয়াড়দের ওপর আস্থা রাখতে হবে। এরা দেশের সেরা ১৫ জন খেলোয়াড় এবং সে কারণেই তারা দলে আছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE