ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপঃ উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের সামনে সহজ প্রতিপক্ষ
আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে নারী এশিয়া কাপের অষ্টম আসরের খেলা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও স্বাগতিক বাংলাদেশ দল। সবগুলো ম্যাচই হবে সিলেটের মাঠে। সাত দলের অংশগ্রহণে ২৪ ম্যাচের এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ১৫ অক্টোবর।
২০১৮ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে হওয়া নারী এশিয়া কাপের সবশেষ আসরের ফাইনালে ভারতের বিপক্ষে শেষ বলের রোমাঞ্চকর জয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই সাফল্য ধরে রাখার মিশনেই এবার নামবে নিগার সুলতানা জ্যোতির দল। আপাতত বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে আরব আমিরাতে রয়েছেন তারা।
এবারের এশিয়া কাপে প্রায় প্রতিদিনই রয়েছে দুইটি করে ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আউটার স্টেডিয়ামে সকাল ৯টা ও দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ দুইটি। প্রথম পাঁচ দিনের নয়টি ম্যাচ হবে আউটার স্টেডিয়ামে। পরে বাকি ১৫ ম্যাচের সবগুলোই হবে মূল মাঠে।
এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্য ছয় দল হলো ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, আরব আমিরাত ও পাকিস্তান। এর মধ্য দিয়ে প্রায় চার বছর পর বাংলাদেশের মাটিতে নারী দলের কোনো আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। সবশেষ ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল নারী দল।
উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে খেলার পর ৩ অক্টোবর সকাল ৯টায় বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। এরপর ৬ অক্টোবর মালয়েশিয়া, ৮ অক্টোবর ভারত, ১০ অক্টোবর শ্রীলঙ্কা ও ১১ অক্টোবর আরব আমিরাতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া এ গ্রুপপর্বের সেরা চার দল পাবে সেমিফাইনালের টিকিট। যেখানে প্রথম দলের মুখোমুখি হবে চতুর্থ দল। অন্য সেমিতে খেলবে দ্বিতীয় ও তৃতীয় দল। এ দুই ম্যাচই হবে ১৩ অক্টোবর। পরে ১৫ অক্টোবর দুপুর দেড়টায় মাঠে গড়াবে শিরোপা নির্ধারণী ফাইনাল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE