ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ী করলেন অধিনায়ক রোহিত শার্মা
এ দিন, জস হ্যাজেলউডের বলে এলিসের হাতে ক্যাচ দিয়ে আউট হন অধিনায়ক রোহিত শর্মা (১১)। এরপর ব্যর্থ হন বিরাট কোহলিও (২)। তৃতীয় উইকেটে বড় জুটি গড়েন রাহুল ও সূর্যকুমার। ৪২ বলে ৬৮ রানের জুটি ভাঙে রাহুলের বিদায়ে। ৩২ বলে হাফসেঞ্চুরি করা রাহুল ফেরেন ৩৫ বলে ৪ চার ৩ ছক্কায় ৫৫ রান করে। ঝড়ো ব্যাটিং করেন সূর্যকুমারও। তার ব্যাট থেকে আসে ২৫ বলে ২ চার এবং ৪ ছক্কায় ৪৬ রানের ইনিংস। তবে পাঁচে নেমে আসল কাজটা করে দেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। মাত্র ৩০ বলে খেলেছেন অপরাজিত ৭১ রানের ইনিংস। যাতে ছিল ৭টি চার এবং ৫টি ছক্কার মার।
শেষদিকে এসে অক্ষর প্যাটেল (৬), দিনেশ কার্তিক (৬) এবং হার্শাল প্যাটেল (৭*) রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে ৩০ রানে ৩ উইকেট নেন নাথান এলিস। জোড়া উইকেট শিকার করেন জস হ্যাজেলউড। এক উইকেট নেন ক্যামেরুন গ্রিন। এ দিন ম্যাচ হারার পর রোহিত শর্মা বলেন, “আমার মনে হয় না আমরা ভালো বোলিং করেছি। ম্যাচ জেতার জন্য ২০০ একটি ভাল স্কোর, এবং আমরা মাঠে আমাদের সুযোগ নিতে পারিনি।
এটা আমাদের ব্যাটারদের কাছ থেকে একটা দারুণ প্রচেষ্টা ছিল, কিন্তু বোলিং তেমন ছিল না। এমন কিছু জিনিস আছে যা আমাদের দেখতে হবে। কিন্তু কী ভুল হয়েছে তা বোঝার জন্য এটি একটি দুর্দান্ত খেলা ছিল। আমরা জানি এটি একটি উচ্চ-স্কোরিং মাঠ। আপনি ২০০ পেলেও আরাম করতে পারবেন না। আমরা অনেক উইকেট নিয়েছি, কিন্তু তারা সত্যিই ভালো খেলেছে। অসাধারণ কিছু শট খেলেছে তারা। সব মিলিয়ে যোগ্য দল হিসেবেই ম্যাচ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। আশা করছি পরের ম্যাচে ফিরে আসবো।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE