ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ সাকিবের বিষয়ে যা বললেন দুদক সচিব
দুদক সচিব বলেন, সম্পূর্ণ বিনা পারিশ্রমিকেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সাকিব আল হাসানের সঙ্গে দুদকের ২০১৮ সালে চুক্তি হয়েছিল। এ ছাড়া দুদকের হটলাইন-১০৬ উদ্বোধন কালেও তার সঙ্গে কাজ করে দুদক। এরপর দীর্ঘদিন তার সঙ্গে কোনো কাজ করা হয়নি। সার্বিকভাবে আপনারা যেটা বললেন সে বিষয়টি প্রয়োজনে কমিশন দেখবে, সেজন্য অপেক্ষা করতে হবে।
সাম্প্রতিক সময়ে ক্রিকেটের পাশাপাশি জাতীয় স্তরেও বেশ আলোচিত হচ্ছেন সাকিব। বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠছে। জুয়াভিত্তিক অঙ্গ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ, শেয়ারবাজারে কারসাজিতে নিজের বাবার নাম জালিয়াতির অভিযোগ তার বিরুদ্ধে।
গত মাসে অনলাইন জুয়াভিত্তিক বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার স্পোর্টসের সঙ্গে চুক্তি করে বিসিবির তিরস্কারের শিকার হয়েছিলেন সাকিব। বলা হয়েছিল-চুক্তি বাতিল না করলে জাতীয় দল থেকে বাদ পড়বেন টাইগার অলরাউন্ডার। বিসিবির এমন অনড় অবস্থায় শেষ পর্যন্ত ওই চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেন সাকিব।
এই বিতর্কের মধ্যেই নতুন করে বাবার নাম নিয়ে আলোচনায় আসেন সাকিব। খন্দকার মাসরুর রেজার পরিবর্তে কোম্পানি ফর্মে নাম দেওয়া হয়েছে কাজী আব্দুল লতিফ। যদিও তা ভুলক্রমে হয়েছে বলে দাবি করে মোনার্ক হোল্ডিংস লিমিটেড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE