ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আফগান ক্রিকেটারদের ‘বেয়াদব’ বলে চরম অপমান করলেন শোয়েব
গতকাল বুধবার রাতে শারজায় পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে আফগান ক্রিকেটারদের আচরণ এবং খেলা শেষে গ্যালারিতে তাদের সমর্থকদের ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার এতেই ক্ষান্ত হননি, কথা-কাটাকাটিতে জড়িয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাহীর সঙ্গে।
সুপার ফোরে গতকাল পাকিস্তান-আফগানিস্তান ম্যাচটিতে মাঠে উত্তেজনা সৃষ্টি হয় ১৯তম ওভারে। পাকিস্তানের ব্যাটসম্যান আসিফ আলীকে আউট করার পর আফগান পেসার ফরিদ আহমেদ কিছু একটা বলেছিলেন। প্যাভিলিয়নমুখী আসিফ তখন ঘুরে দাঁড়িয়ে ব্যাট উঁচিয়ে ফরিদের দিকে এগিয়ে যান।
ঝামেলা খুব বেশি দূর গড়ায়নি আম্পায়ার ও আফগানিস্তানের অন্য খেলোয়াড়রা এসে হস্তক্ষেপ করায়। তবে মাঠের ঝামেলা সেখানেই থেমে গেলেও গ্যালারিতে ক্ষুব্ধ হয়ে উঠতে দেখা যায় দুই দলের সমর্থকদের।
ম্যাচ শেষে আফগান সমর্থকরা তর্কে জড়ান পাকিস্তানের সমর্থকদের সঙ্গে। একটা পর্যায়ে সেটা রূপ নেয় মারামারি আর ভাঙচুরে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন আফগান দর্শক গ্যালারির চেয়ার ভাঙচুর করছেন, একজন পাকিস্তান–সমর্থককে পেটাতেও দেখা যায়।
এসব নিয়ে খেলা শেষে নিজের ইউটিউব চ্যানেলে কথা বলেন শোয়েব। প্রতিবেশী দেশটির সমালোচনা করে রীতিমতো একহাত নেন তিনি, ‘জাতি হিসেবে আমরা সব সময়ই আফগানিস্তানের কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছি। আসিফ আলী আউট হওয়ার পর এটা তারা কী করল? কে তাকে ধাক্কা দিল, এমনকি গালিও দিল? তোমরা ক্রিকেট খেলো। নিজেদের আবেগ দেখাও। এ ধরনের ঔদ্ধত্য দেখিয়ো না। এ জন্যই স্রষ্টা তোমাদের শাস্তি দিচ্ছেন। আর এ কারণেই স্রষ্টা এক পাঠানের (নাসিম শাহ) ছক্কায় আরেক পাঠানকে হারিয়ে দিয়েছেন। তোমরা লজ্জিত হয়েছ এবং কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছ।’
আফগানিস্তান দলের আচরণ ঠিক হয়নি বোঝাতে গিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের প্রসঙ্গও এনেছেন শোয়েব। আফগানরা ভালো ক্রিকেট দল উল্লেখ করে শোয়েব বলেন, ‘আমরা তো ভারতীয়দের সঙ্গে বেশ ভালোভাবে মিশি। আর তোমরা কী করছ? আমরা তোমাদের ভাই বলে মনে করি। প্রতিবেশী দেশ, তোমাদের আমরা ভালোবাসি, খেয়াল রাখি। আর সেই তোমরা এমন বেয়াদবি করছ? এটা মানা যায় না।’ইউটিউবের পাশাপাশি টুইটারেও আফগানিস্তান নিয়ে সরব হয়েছেন শোয়েব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)