ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
সুপার ফোরের প্রথম ম্যাচে ক্যাচ মিসের খেসারত দিল আফগানিস্তান
এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৪৬ রানের উদ্বোধনী জুটি পায় আফগানিস্তান। ১৬ বলে ১৩ রান করে হজরতউল্লাহ জাজাই ফিরলে ভাঙে এই জুটি।এরপর ইব্রাহিম জাদরানের সঙ্গে ৯৩ রানের জুটি গড়েন আরেক উদ্বোধনী ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ।
২ চার ও ১ ছক্কায় ৩৮ বলে ৪০ রান করে ইব্রাহিম আউট হন দিলশান মাদুসাঙ্কার বলে। শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকা গুরবাজ বেশ ভালো সংগ্রহই গড়েন। ৪ চার ও ৬ ছক্কায় ৪৫ বলে ৮৪ রান করে আশিথা ফার্নান্দোর স্বীকার হন তিনি। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রানের সংগ্রহ পায় আফগানরা।
শুরুতে কিছুটা ধীরস্থিরভাবে খেললেও সময়ের সঙ্গে নিজেকে বদলে নেন শ্রীলঙ্কার ব্যাটাররা। ১৯ বলে ৩৭ রান করে কুশল মেন্ডিস ফিরলে ভাঙে এই জুটি। শ্রীলঙ্কার রান তাড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গুনাতিলাকা ও ভানুকা রাজাপক্ষে। ২০ বলে ৩৩ রান করে গুনাতিলাকা ও ১৪ বলে ৩১ রান করেন ভানুকা। ৫ বল আগেই সহজ জয় পায় শ্রীলঙ্কা।
বাংলাদেশের বিপক্ষে কুশল মেন্ডিস একাই পেয়েছিলেন ৫টি জীবন। এবার আফগানিস্তানের বিপক্ষে টানা দুই বলে বেঁচে যান লঙ্কান দুই ব্যাটার। ইনিংসের ১২তম ওভারে মোহাম্মদ নাবি চারিথ আসালাঙ্কাকে (১৪ বলে ৮) বোল্ড করলে ৯৪ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। দ্রুত আরও দুটি উইকেট হারালে বেশ বিপদেই পড়ে যেতো লঙ্কানরা।
নাবির ওই ওভারেই শেষ বলে উঠেছিল ক্যাচ। কিন্তু গুনাথিলাকার সেই ক্যাচ ফাইন লেগে ফেলে দেন করিম জানাত। তার পরের ওভারের প্রথম বলে রশিদ খানের ঘূর্ণিতে পরাস্ত হন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। আম্পায়ারও আবেদনে আঙুল তুলে দেন।
১৬তম ওভারে নাভিন উল হকের ওপর চড়াও হন ভানুকা রাজাপাকসে। প্রথম তিন বলে দুটি বাউন্ডারি আর একটি ছক্কা হাঁকান বাঁহাতি এই ব্যাটার। ওভারের শেষ বলেই আউট হতে পারতেন রাজাপাকসে। এবার ডিপকভারে ড্রপ হয় সহজ ক্যাচ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)