ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
টি-টোয়েন্টি বিশ্বকাপেও থাকছেন না ভারতের এই তারকা ক্রিকেটার
বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ খবরটি নিশ্চিত করেছে। এবারই প্রথম হাঁটুর চোটে পড়লেন না জাদেজা। একই চোটের কারণে মাসখানেক আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি অভিজ্ঞ এই অলরাউন্ডার।
জাদেজার চোট প্রসঙ্গে বিসিসিআই কর্মকর্তা বলেন, ‘জাদেজার ডান হাঁটুর চোট খুবই গুরুতর। তাকে হয়তো বড় একটি অস্ত্রোপচার করাতে হবে এবং অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে।’
এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১৬ অক্টোবর। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বিশ্বসেরা হওয়ার এই লড়াইয়ে ভারত তাদের প্রথম ম্যাচটি খেলবে ২৩ অক্টোবর। তবে এই সময়ের মধ্যে পুরো ফিট হয়ে জাদেজার মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।
বিসিসিআইয়ের সেই কর্মকর্তা জাদেজার বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে বলেন, ‘এখন জাতীয় ক্রিকেট একাডেমির চিকিৎসক দল তাকে পর্যবেক্ষণ করবে। সে কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবে, এই মুহূর্তে তা কেউই বলতে পারবে না।’
এদিকে ছিটকে যাওয়ার আগে এশিয়া কাপে খেলা দুটি ম্যাচেই দারুণ পারফর্ম করেছেন জাদেজা। পাকিস্তানের বিপক্ষে চারে সুযোগ পেয়ে দারুণ ব্যাটিং করেছেন তিনি। সমান দুটি করে চার ও ছক্কায় ২৯ বলে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে জেতাতে বড় ভূমিকা রেখেছেন জাদেজা। এর আগে বোলিংয়ে ২ ওভার হাত ঘুরিয়ে কোন উইকেট না পেলেও দিয়েছিলেন মাত্র ১১ রান।
হংকংয়ের সঙ্গে অবশ্য ব্যাটিংয়ের সুযোগ মেলেনি তার। ব্যাটিং করতে না পারলেও বল হাতে নিজের কাজটা ঠিকই করে দিয়েছিলেন জাদেজা। ৪ ওভারে দিয়েছিলেন মাত্র ১৫ রান। একমাত্র উইকেট হিসেবে হংকংয়ের সবচেয়ে বেশি ৪১ রান করা ব্যাটার বাবার হায়াতকে আউট করেছিলেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)