ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ভারত ও আইসিসিকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন হাফিজ
পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ যেমন ফিরতি লড়াইয়ের আগে ভারতকে ‘আইসিসির ছেলে’ হিসেবে আখ্যা দিয়ে বিতর্কের জন্ম দিলেন। ভারতের অর্থবিত্তের কাছে আইসিসিকে নতি স্বীকার করতে হচ্ছে বলে মনে করেন হাফিজ।
তিনি বলেন, ‘আমি এই ব্যাপারে বেশি কিছু বলতে পারব না। তবে এটুকু জানি, আমাদের সমাজে যার টাকা বেশি থাকে তাকেই সবাই বেশি ভালবাসে। সেই বাড়ির পছন্দের ছেলে হয়। তার গালেই সবাই বেশি চুমু খায়। ভারতের ক্ষেত্রেও সেটাই হয়েছে।’
ক্রিকেট বিশ্বে অর্থবিত্তের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে ভারত। বিসিসিআই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। অর্থবিত্তের কারণে আইসিসিতেও ভারত বেশ প্রভাব বিস্তার করে।
আইসিসির বেশিরভাগ সিদ্ধান্তে ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাবের বিষয়টিও কারো অজানা নয়। সম্প্রতি আইপিএলের জন্য ভারতের কাছে আইসিসির কাছে পৃথক উইন্ডোর আবদার বেশ আলোচনার জন্ম দেয়।
পাকিস্তানের এক টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে হাফিজ বলেন, ‘ভারত ক্রিকেট থেকে সব থেকে বেশি আয় করে। বিশ্বের যেখানেই ওরা দ্বিপাক্ষিক সিরিজ খেলুক না কেন, পৃষ্ঠপোষক পেতে ওদের কোনো সমস্যা হয় না। এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই। আইসিসিও সেটা জানে। তাই ওরা ভারতকে কিছু বলতে পারে না।’
হাফিজের এই মন্তব্যের পরে অনুষ্ঠানের সঞ্চালক তাকে যখন আবারও প্রশ্ন করেন যে, ভারতকে ‘আইসিসির পছন্দের ছেলে’ কি খেলার জন্য বলছেন নাকি টাকার জন্য, তখন হাফিজ হেসে উত্তর দেন, টাকার জন্য।
এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণের দ্বিতীয় পর্বের আগে হাফিজের এই মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)