ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের হারানোর পর রায়ান বার্লের কঠিন বার্তা
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া খেলতে পারে মোটে ৩১ ওভার। করে ১৪১ রান। কেবল ওপেনার ডেভিড ওয়ার্নার করেন ১৪টি চার এবং দুটি ছক্কায় ৯৬ বলে ৯৪ রান। এ ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল গ্লেন ম্যাক্সওয়েল (১৯)।
জিম্বাবুয়ে এ দিন শুরু থেকেই দলগতভাবে অসাধারণ বোলিং করতে থাকে। তবে শেষ দিকে আতঙ্ক ছড়ান রায়ান বার্ল। মাত্র তিন ওভার করে ১০ রান খরচায় ৫ উইকেট নেন তিনি। এ ছাড়া ব্র্যাড ইভান্স দুটি এবং রিচার্ড এনগারাভা, ভিক্টর এনাউচি ও শন উইলিয়ামস একটি করে উইকেট নেন। এরপর ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ৩৯ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে।
ম্যাচ শেষে বার্ল বলেন, 'এটা খুবই গুরুত্বপূর্ণ (জিম্বাবুয়ের জন্য এই জয়)। দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারিনি কিন্তু এই রানটা খুবই প্রয়োজনীয় ছিল। এই জয়টা আত্মবিশ্বাস যোগাবে। বিশ্বকাপ খেলতে এবারও এখানে আসবো, তখন এটা আত্মবিশ্বাস দেবে।'
জিম্বাবুয়ে যে ভালো খেলেই অস্ট্রেলিয়াকে হারিয়েছে তা ম্যাচ শেষে স্বীকার করেছে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চও। তার মতে, রোডেশিয়ানরা বেশ ভুগিয়েছে তাদের। বিশেষ করে বোলিংয়ে দুর্দান্ত ছিল জিম্বাবুয়ের বোলাররা।
ম্যাচ শেষে ফিঞ্চ বলেন, 'জিম্বাবুয়ে বল হাতে অসাধারণ ছিল। তারা আমাদের ভুগিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি কিছুই ফেলনা ভাবতে পারেন না। আপনি যেকোনো দিনেই হারতে পারেন, তারা আজ সেটা দেখিয়েছে। বল হাতে আমরাও চেষ্টা করেছি, তবে সেটা যথেষ্ট ছিল না।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)