ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

গ্লেন ম্যাক্সওয়েলের মত বাঘা তারকা ক্রিকেটার পেল বাংলাদেশ

২০২২ সেপ্টেম্বর ০৩ ১৬:৪৭:৪৫

গ্লেন ম্যাক্সওয়েলের মত বাঘা তারকা ক্রিকেটার পেল বাংলাদেশ

ঘরোয়া ক্রিকেট লিগে এই টপ পারফর্মার জাতীয় দলের সুযোগ পেয়েছেন একদম নিচের দিকে ব্যাটিং করার। গত ৮ বছর ধরে তাকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে বিসিবি। এবারের এশিয়া কাপে ও ব্যতিক্রম ছিলেন না বিসিবি। তবে এশিয়া কাপের সেই পরীক্ষা নিরীক্ষায় পুরোপুরি ভাবে পাস করেছেন মোসাদ্দেক হোসেন।

সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে দুই ম্যাচেই ভালো সংগ্রহ দাঁড় করাতে সাহায্য করেছেন তিনি। বিশেষ করে এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তার ব্যাটিংয়ের উপর ভর করেই মাঝারি মানের স্কোর দাঁড় করায় বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৩১ বলে চারটি চার এবং একটি ছক্কা হাঁকিয়ে ৪৮ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন। যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৫৪.৮৩। ওই ম্যাচে বল হাতে ও ১২ রানে তুলে নিয়েছিলেন এক উইকেট।

গতকাল শ্রীলংকার বিপক্ষ ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন মোসাদ্দেক। ইনিংসের মাত্র ১৭ বল বাকি থাকতে ব্যাটিংয়ে নামেন তিনি। যেখানে ৯ বল মোকাবেলা করে ৪টি চারের সাহায্যে ২৪ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক। তার স্ট্রাইক রেট ছিল ২৬৬.৬৬। বাংলাদেশ দলের হয়ে এশিয়া কাপে মোসাদ্দেক হোসেনের সেরা পারফরমার।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ