ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
সুপার ফোরে ফের নিশ্চিত চার দল, দেখে নিন কে কার প্রতিপক্ষ ও ম্যাচের সময় সূচি
শুক্রবার রাতে হংকংকে বিধ্বস্ত করে চতুর্থ দল হিসেবে সুপার ফোরে উঠেছে পাকিস্তান। এর আগে আফগানিস্তান, ভারত আর শ্রীলঙ্কা শেষ চারে নাম লেখায়।
এশিয়া কাপের এবারের আসরে সবার আগে সুপার ফোর নিশ্চিত করে আফগানিস্তান। শ্রীলঙ্কাকে ৮ উইকেট আর বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে নাম লেখায় মোহাম্মদ নাবির দল।
দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে উঠে ভারত। প্রথম ম্যাচে ভারত ৫ উইকেটে হারায় তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। দ্বিতীয় ম্যাচে হংকংকে ৪০ রানে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেচ রোহিত শর্মার দল নিশ্চিত করে শেষ চার।
প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হারের পর বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না শ্রীলঙ্কার। ডু অর ডাই ম্যাচে টাইগারদের ২ উইকেটে হারিয়ে এক জয় নিয়েই সুপার ফোর নিশ্চিত করে শ্রীলঙ্কা।
বাকি ছিল কেবল পাকিস্তান-হংকং। শুক্রবার হংকংকে মাত্র ৩৮ রানে গুটিয়ে দিয়ে ১৫৫ রানের জয় তুলে নেয় পাকিস্তান। ফলে প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও ‘এ’ গ্রুপে রানার্সআপ হিসেবে সুপার ফোরের টিকিট পেয়ে যায় বাবর আজমের দল।
এশিয়া কাপ ২০২২-এর সুপার ফোরের সূচি
৩ সেপ্টেম্বর (শনিবার): আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা (শারজাহ)।
৪ সেপ্টেম্বর (রোববার): ভারত বনাম পাকিস্তান (দুবাই)।
৬ সেপ্টেম্বর (মঙ্গলবার): ভারত বনাম আফগানিস্তান (দুবাই)।
৭ সেপ্টেম্বর (বুধবার): পাকিস্তান বনাম শ্রীলঙ্কা (দুবাই)।
৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): ভারত বনাম শ্রীলঙ্কা (দুবাই)।
৯ সেপ্টেম্বর (শুক্রবার): আফগানিস্তান বনাম পাকিস্তান (দুবাই)।
ফাইনাল
১১ সেপ্টেম্বর (রোববার): সুপার ফোর রাউন্ডের এক নম্বর দল বনাম সুপার ফোর রাউন্ডের দুই নম্বর দল (দুবাই)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)