ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ম্যাচ হেরে মুশফিক-মাহমুদউল্লাহকে সতর্কবার্তা সাকিবের
যেখানে সবচেয়ে বড় দুই নাম মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টিতে অচল দুই ক্রিকেটারকে এশিয়া কাপেও বয়ে বেড়িয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ থেকে ৯ বলে ৫ রান করা মুশফিক তো শ্রীলঙ্কার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ক্যাচও ছেড়েছেন।
আর মাহমুদউল্লাহ সম্ভবত এখনও নিশ্চিত নয় টি-টোয়েন্টি ক্রিকেটটা কীভাবে খেলতে হয়। অনুশীলনে ফুটেজে কেবল ছক্কা হাঁকানোর অনুশীলন করা মাহমুদউল্লাহ ৪৯ বল খেলে ছয় মেরেছেন কেবল একটি। ওয়ানিন্দু হাসারাঙাকে মারা সেই ছয়েও পিউর অথোরিটি রাখতে পারছেন, এমন কিছু লক্ষ্য করা যায়নি।
দুই ম্যাচ মিলিয়ে ৪৯ বলে ৫২ রান করেছেন মাহমুদউল্লাহ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে পাঁচে নেমে এমন ব্যাটিং করলে সেটি হতাশা ছাড়া আর কিছু নয়। এশিয়া কাপ শেষে এই দুই ক্রিকেটারকে এক প্রকার সতর্কবার্তা দিয়ে রাখলেন অধিনায়ক সাকিব।
এশিয়া কাপে সংবাদ সম্মেলনে পেসারদের নিয়ে আলোচনা করার সময় সাকিব বলেছিলেন, ‘যারা ডেলিভার করতে পারবে তারা থাকবে, যারা পারবে না, তারা থাকবে না। এই হিসাবটা খুবই সিম্পল।’
এরপর মাহমুদউল্লাহ এবং মুশফিক এখনও কেন দলে এমন প্রশ্নের উত্তরে সাকিব এই দুই ক্রিকেটারকে এক প্রকার সতর্কবার্তা দিয়ে বলেন,
‘আসলে আমরা তো ১১ জন খেলছি, মাঠের বাইরে আছে আরও ৪-৫ জন। এ ছাড়া আমাদের সঙ্গে রয়েছে কোচিং স্টাফ। আমরা তাই নির্দিষ্ট করে ২-৩ জন প্লেয়ারের জন্য কথাগুলো বলা হয়নি। কথাগুলো বলা হয়েছে সামগ্রিক ক্ষেত্রে এবং এটা সবার জন্য প্রযোজ্য।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)