ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

নতুন বিপদে ভারতঃ শিয়া কাপ তারকা ক্রিকেটার হারালো কোহলি-রোহিতরা

২০২২ সেপ্টেম্বর ০২ ১৯:২১:২৭

নতুন বিপদে ভারতঃ শিয়া কাপ তারকা ক্রিকেটার হারালো কোহলি-রোহিতরা

তার জায়গায় এশিয়া কাপের বাকি অংশে ভারতীয় স্কোয়াডে সুযোগ মিলেছে আরেক বাঁহাতি অলরাউন্ডার আক্সার প্যাটেলের। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

চোটাক্রান্ত জাদেজা এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের তত্ত্বাবধায়নে থাকছেন। বিসিসিআই নিজেদের বিবৃতিতে জানিয়েছে, ‘রবীন্দ্র জাদেজা ডান পায়ে একটি চোট পেয়েছে এবং এশিয়া কাপ টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।

সে এই মুহূর্তে বিসিসিআইয়ের মেডিকেল টিমের তত্ত্বাবধায়নে রয়েছে। তার পরিবর্তে দলে এসেছে স্ট্যান্ডবাইতে থাকা ক্রিকেটার আক্সার প্যাটেল। এই বাঁহাতি অলরাউন্ডার দ্রুতই দলের সঙ্গে দুবাইতে যোগ দেবেন।’

জাদেজা এবারের এশিয়া কাপে দারুণ ছন্দে ছিলেন। পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের ম্যাচে ২৯ বলে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। হংকংয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করার প্রয়োজন না পড়লেও বল হাতে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন জাদেজা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ