ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ম্যাচ হেরে টাইগার ভক্তদের জন্য যা বললেন সাকিব আল হাসান
কিন্তু বিপরীতে তাদের কোনো আনন্দের উপলক্ষ দিতে পারেনি বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচে তারা শ্রীলঙ্কার সঙ্গেও পেরে ওঠেনি। যার ফলে প্রথম দল হিসেবে বাদ পড়ে গেছে এবারের এশিয়া কাপ থেকে।
শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিশ্চিতের পর দলের অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, সমর্থকদের জন্য তার খারাপই লাগে। তবে একই ধরনের সমর্থন সবসময় আশা করেন সাকিব। তার বিশ্বাস সামনের দিনগুলোতে এই সমর্থনের যথাযথ প্রতিদান দিতে পারবে দল।
সাকিব বলেছেন, ‘যেখানেই খেলি না কেন, এমন সমর্থন পাই। সমর্থকদের জন্য আমাদের খারাপ লাগে। আমাদের উত্থান-পতনের মাঝেও তারা আমাদের সমর্থন দিয়ে যায়। আশা করি তারা আমাদের এভাবে সমর্থন দেওয়া অব্যাহত রাখবেন এবং আমরা যেন এই সমর্থনের প্রাপ্যটা ফিরিয়ে দিতে পারি।’
টি-টোয়েন্টি ফরম্যাটে গত এক বছর ধরেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। সবশেষ ১৮ ম্যাচের মধ্যে জয় মাত্র দুইটিতে। এবারের এশিয়া কাপ থেকেও ফিরতে হচ্ছে কোনো জয় ছাড়াই। তবু তুলনামূলক লড়াই করার মাঝে ইতিবাচকতা খুঁজে নিচ্ছেন সাকিব।
তার ভাষ্য, ‘গত ছয় মাসে আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলতে পারিনি। (এশিয়া কাপে) আমরা দুই ম্যাচে সেটা খেলেছি, যেখান থেকে আত্মবিশ্বাস পাবে দল। তবে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের চ্যালেঞ্জটা অন্যরকম হবে। আমরা সেখানে ভালো করতে চাইলে বেশ কিছু জায়গায় কাজ করতে হবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে ১৮৩ রানের বড় পুঁজি নিয়েও জিততে পারেনি বাংলাদেশ। ম্যাচ হারের বিশ্লেষণ করতে গিয়ে ডেথ বোলিংয়ের কথাই উল্লেখ করলেন সাকিব, ‘ডেথ (ওভারের) বোলিংয়ে আমরা উন্নতির চেষ্টা করছি। কিন্তু আমরা সেটা এখনো পারিনি। এ জন্যই ম্যাচটা হেরেছি।’
তিনি আরও বলেন, ‘শেষ দুই ওভারে ওদের ১৭-১৮ রান (২৫ রান) দরকার ছিল, ৮ উইকেট (৭ উইকেট) পড়ে গিয়েছিল। কিন্তু তারা জিতেছে ৫ বল (৪ বল) হাতে রেখে। এটাই প্রমাণ করে আমরা ডেথ ওভারে ভালো বোলিং করতে পারিনি। শুরুতে ও মাঝের ওভারগুলোয় আমরা ভালো করেছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)