ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
প্রমান হল সেই বিষয়টা, দর্শকদের সাথেও এক মত সাকিব
প্রতিপক্ষের ব্যাটিংয়ের সময় বাংলাদেশের অনেক ভুলের মধ্যে অন্যতম ছিল অনিয়ন্ত্রিত বোলিং। শ্রীলঙ্কার ইনিংসের ১৯.২ ওভারের মধ্যে দশটিই অতিরিক্ত বল করেছে বাংলাদেশ। এবাদত হোসেন ও শেখ মেহেদি হাসান মিলে করেছেন ৪টি নো বল ও ৬টি ওয়াইড বল।
এর মধ্যে অভিষিক্ত এবাদতেরই ছিল ২টি নো বল ও ৬টি ওয়াইড বল। এছাড়া অফস্পিনার মেহেদি করেছেন অন্য ২টি নো বল। মেহেদির এ দুইটি নো বলই এখন বেশি আলোচনায়। কেননা সপ্তম ওভারে তার প্রথম নো বলে ৩১ রানে জীবন পেয়ে যান কুশল মেন্ডিস।
সেই মেন্ডিস পরে আউট হয়েছেন ৬০ রানের ইনিংস খেলে, জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। এছাড়া ইনিংসের শেষ ওভারেও আরেকটি নো বল করে ম্যাচ শেষ করে দেন মেহেদি। স্পিনার হয়ে নো বল করাকে অপরাধের পর্যায়ে ফেলছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশ দল ২২ গজের ম্যাচে ভালো না করতে পারলেও ভক্তরা প্রতিবার আশাবাদী নতুন করে। অনেক সময় ভক্তদের মুখ থেকে এটাও বেরিয়ে আসে যে বাংলাদেশ দল চাপের মুখে খারাপ ভাল করে পারে না। কিন্তু অবশেষেসেটাই প্রমাণিত হলো। আর সাকিবও সেই বিষয়ে একমত।
ম্যাচ শেষে সাকিব বলেছেন, ‘কোনো অধিনায়কই চায় না তার দলের কেউ নো বল করুক। কোনো স্পিনার যখন নো বল করে, এটি অনেক বড় অপরাধ। আমরা অনেক ওয়াইড ও নো বল করেছি। আমরা নিয়ন্ত্রণহীন ছিলাম। আমরা বুঝতে পারিনি চাপের মধ্যে কী করতে হবে।’
পাশাপাশি লঙ্কান তারকা কুশল মেন্ডিসেরও প্রশংসা করেন সাকিব। একইসঙ্গে তাকে শুরুতে ফেরানোর সুযোগ হারানোর আফসোসও শোনা যায় তার কণ্ঠে, ‘আমরা জানি কুশল খুব ভালো স্পিন খেলে। তাই আমরা যদি ওকে তাড়াতাড়ি ফেরাতে পারতাম তাহলে আমাদের স্পিনারদের জন্য কাজটা সহজ হতো।’
সাকিব আরও বলেন, ‘যতক্ষণ কুশল উইকেটে ছিল আমাদের স্পিনারদের জন্য বোলিং করা কঠিন ছিল। সে ২ রানে জীবন পেয়েছে, পরে আউট হলেও নো বল ছিল। স্পিনারের নো বল করা... কখনোই কাম্য নয়। আমাদের স্পিনাররা সাধারণত নো বল করে না।’
বাংলাদেশ অধিনায়ক জানান, চাপ সয়ে ম্যাচ বের করতে আনার কাজটি এখনও তারা করতে পারছেন না। সাকিব বলেন, ‘আজ প্রমাণ হলো আমরা চাপের মুখে ভেঙে পড়ি। আমরা গুরুত্বপূর্ণ সময়ে গিয়ে হেরে যাচ্ছি। এসব ম্যাচের অর্ধেকও জিততে পারে এই ফরম্যাটে আমাদের রেকর্ড ভালো থাকতো।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)