ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

এমন দুর্দিনে বাংলাদেশ দলকে চরম অপমান করলেন তসলিমা নাসরিন

২০২২ সেপ্টেম্বর ০১ ১৫:৩৭:১২

এমন দুর্দিনে বাংলাদেশ দলকে চরম অপমান করলেন তসলিমা নাসরিন

টুইটারে বাংলাদেশ দলের একটি পুরনো ছবি শেয়ার করেছেন এ প্রখ্যাত নারীবাদী লেখিকা। সেখানে তামিম-মাশরাফিসহ দলের কয়েকজনকে ক্রিকেট মাঠে নামাজ আদায় করতে দেখা যাচ্ছে। নামাজের ইমামতি করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ছবিটি ২০১৯ সালে নিউজিল্যান্ড সফরের সময়কার বলে ধারণা করা হচ্ছে। যা শেয়ার দিয়ে তসলিমা লিখেছেন, ‘বাংলাদেশ তাবলিগ জামাত টিম’।

তসলিমা লেখালেখির জগতে ডুবে থাকলেও ক্রিকেটের খোঁজখবর রাখেন। নিয়মিত না হলেও সোশ্যাল সাইটে ক্রিকেট বিষয়ে তার পোস্ট দেখা যায়।

আর জুমার নামাজ পড়ার ছবি পোস্ট করাও বাংলাদেশের ক্রিকেটে নিয়মিত ঘটনা। প্রতি জুম্মা বারেই ক্রিকেটারদের নামাজ আদায়ের ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ