ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বাঁচা মরার ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করল শ্রীলঙ্কা
আজকের ম্যাচে কোন দল এগিয়ে? বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশি নাকি শ্রীলঙ্কার? টি-টোয়েন্টিতে দুই দলের সাম্প্রতিক যে পরিসংখ্যান, তাতে কাউকেই ‘ভালো’ বলার উপায় নেই।
দুই দলের মধ্যে বরং কিছুটা মিল খুঁজে পাওয়া যেতে পারে। চলতি টুর্নামেন্টে উভয়েরই শুরু হয়েছে আফগানিস্তানের কাছে হার দিয়ে। দুই দলেরই টি-টোয়েন্টিতে অবস্থা যাচ্ছেতাই।
শ্রীলঙ্কা তাদের সর্বশেষ ১৪ টি-টোয়েন্টি ম্যাচের ১০টিতেই হেরেছে। বাংলাদেশ তো হেরেছে সর্বশেষ ১৬ টি-টোয়েন্টির মধ্যে ১৪টিতেই। সর্বশেষ ৫ ম্যাচ হিসেবে আনলে দুই দলেরই হার চারটি করে, জয় একটি।
মুখোমুখি লড়াইয়ে অবশ্য লঙ্কানরা এগিয়ে। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ১২ টি-টোয়েন্টির ৮টি জিতেছে তারা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যানে আবার এগিয়ে টাইগাররা। লঙ্কানদের সঙ্গে সর্বশেষ তিন দেখায় দুটিতেই জিতেছে বাংলাদেশ।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ব্যবহৃত পিচে খেলা হবে। তাই স্পিনাররা বাড়তি সাহায্য পেতে পারেন। সেক্ষেত্রে আজ তিন পেসার তত্ত্ব থেকে সরে আসতে পারে বাংলাদেশ। একাদশে ফেরানো হতে পারে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ
কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, মাথিসা পাথিরানা, দিলশান মধুুশঙ্কা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)