ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
শেষমেশ বিপিএলে অংশ নিচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স
বিপিএলের আগামী তিন বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছিল বিসিবি। যার শেষ মেয়াদ ছিল গত ৩০ আগস্ট। কিন্তু এর মধ্যে দল নিতে আগ্রহ দেখায়নি বিপিএলের সবচেয়ে জনপ্রিয় তিনটে ফ্রাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়াস, এবং খুলনা টাইগার্স।
বলা হচ্ছে, তিন বড় সাবেক ফ্র্যাঞ্জাইজির অংশ না নেয়ার পেছনের কারণ নাকি রেভিন্যু শেয়ারিং দাবি করা। অন্য লিগের মতো বিপিএলের আয়ে ভাগ চায় তারা। তাছাড়া, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিপিএলের সময় আইএল টি-টোয়েন্টি, পিসিএলের মতো আসর থাকায় তারকা বিদেশি ক্রিকেটারও না পাওয়ার শঙ্কা আছে।
তবে এসব কিছু জেনেই আবেদন করেছে ৯ প্রতিষ্ঠান। রংপুর রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি হতে চায় বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। ফরচুন বরিশালের ফ্র্যাঞ্চাইজি হতে চায় ফরচুন সুজ লিমিটেড। সিলেট সানরাইজার্সের জন্য আবেদন করেছে প্রগতি গ্রিন অটো রাইস মিলস, খুলনার মাইন্ড ট্রি লিমিটেড, চট্টগ্রামে আখতার গ্রুপ এবং রাজশাহীর বৈশাখী গ্রুপ।
কুমিল্লার নাম না থাকায় অবাক হয় খোদ বোর্ডকর্তারাও। যোগাযোগও নাকি করা হয় তাদের ফিরিয়ে আনতে। তবে শেষ পর্যন্ত আগ্রহ দেখিয়েছে কুমিল্লা। নাটকীয়ভাবে তারা চিঠি দিয়ে বিসিবিকে জানিয়েছে, টুর্নামেন্টে থাকতে চায় তারা। আগ্রহ প্রকাশের সময় শেষ হওয়ার পর কুমিল্লার সেই আবেদন গ্রহণ করা হবে কিনা, সেটা আলোচনা করেই ঠিক করবে বিপিএল গর্ভনিং কাউন্সিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)