ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ-শ্রীলঙ্কা, দেখে নিন পরিসংখ্যান যা বলছে
এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে এই ম্যাচ মানেই এখন বাড়তি উত্তেজনা। বিখ্যাত ‘নাগিন ড্যান্স’ হোক কিংবা নিদাহাস ট্রফিতে দুই দলের খেলোয়াড়দের বিবাদে জড়িয়ে পড়া, নানা ঘটনায় দুই দেশের সমর্থকদের মধ্যেও একটা বৈরিতা তৈরি হয়েছে।
শক্তিমত্তায়ও এখন কাছাকাছি দুই দল। তাই আজ (বৃহস্পতিবার) দুবাইয়ে নকআউট লড়াইয়ে পরিণত হওয়া ম্যাচটিতে কাউকেই ফেবারিট বলা যাচ্ছে না। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।
দুই দলেরই সাম্প্রতিক টি-টোয়েন্টি পারফরম্যান্স যাচ্ছেতাই। চলতি টুর্নামেন্টে উভয়েরই শুরু হয়েছে আফগানিস্তানের কাছে হার দিয়ে।
শ্রীলঙ্কা তাদের সর্বশেষ ১৪ টি-টোয়েন্টি ম্যাচের ১০টিতেই হেরেছে। যদি এই পরিসংখ্যান আপনার কাছে খুব খারাপ মনে হয়, তবে বাংলাদেশেরটাও শুনে রাখুন। টাইগাররা তো তাদের শেষ করা সর্বশেষ ১৬ টি-টোয়েন্টির মধ্যে হেরেছে ১৪টিতেই।
এমন নড়বড়ে পারফরম্যান্সের দুই দলকে মুখোমুখি হতে হচ্ছে কঠিন এক লড়াইয়ে। যারা আজ জিতবে, তারাই সুপার ফোরে নাম লেখাবে। বাদ পড়বে হারা দলটি।
এখন প্রশ্ন আসতেই পারে, মুখোমুখি লড়াইয়ে কারা এগিয়ে? সেটা থেকে যদি আন্দাজ করতে চান, কাদের জেতার সম্ভাবনা বেশি, তবেও বড় ধোঁকা খাবেন।
কেননা শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ১২ টি-টোয়েন্টির ৮টিই জিতেছে। এই পরিসংখ্যান যেমন লঙ্কানদের এগিয়ে রাখছে, তেমনি পিছিয়ে রাখছে আরেকটি পরিসংখ্যান।
লঙ্কানদের সঙ্গে সর্বশেষ তিন দেখায় দুটি টি-টোয়েন্টিই যে জিতেছে বাংলাদেশ। তাই এই প্রতিপক্ষের বিপক্ষে সাম্প্রতিক ফর্মের বিচারে আবার এগিয়ে থাকবে টাইগাররা।
তার মানে সবদিক বিবেচনায় কোনো পক্ষের পাল্লাই ভারি নয়। নির্দিষ্ট দিনে যে দল ভালো খেলবে, সেই দলই জিতবে। ক্রিকেটীয় সেই পরিচিত বুলিই আওড়াতে হচ্ছে আজকের নকআউট ম্যাচের আগে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)