ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

'আমি তো বাংলায় বলি, না বোঝার কিছু নেই'

২০২২ আগস্ট ৩১ ২০:৫৬:০২

'আমি তো বাংলায় বলি, না বোঝার কিছু নেই'

কোনো ক্রিকেটার যদি বলেন যে দলের বার্তা বুঝতে পারেননি তাহলে তারা মিথ্যে বলছেন। ক্রিকেটারদের সুযোগ সুবিধার দিকটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেখলেও মাঠে ক্রিকেটারদেরই খেলবে হবে বলে জানিয়েছেন সুজন।

তিনি বলেন, 'বিদেশি কোচরা তো সবাই বিদেশি ভাষায় কথা বলে। কেউ ইংরেজীতে বলে, কেউ হিন্দিতে বলে। আমি তো বাংলায় বলি। আপনি যে বললেন ওরা বোঝে না এটা ভুল কথা। আমি তো বাংলায় বলি, ওরাও বাংলায় শুনেই অভ্যস্থ। না বোঝার কিছুই নেই। আমার মনে হয় সবটাই বুঝেছে।'

আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বেশ কয়েকজন ক্রিকেটারের ব্যাটিংয়ের ধরণ দৃষ্টি কটু লেগেছে। ব্যাটারদের মধ্যে কেবল মোসাদ্দেক হোসেনই দলের চাহিদা মোতাবেক খেলতে পেরেছেন। বাকিরা কি দলের চাহিদা বুঝতে পারেননি?

এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, 'এক্সিকিউশন করার দায়িত্ব ওদের, খেলার দায়িত্ব ওদের। সুবিধা দেয়া, অনুশীলনটা গুছিয়ে করা। এটা আমরা করতে পারি। মাঠে খেলবে ওরাই। যদি কোনো প্লেয়ার বলে ক্লিয়ার ম্যাসেজ পাইনি, এমন যদি কোনো কথা থাকে তাহলে ওরা মিথ্যে বলছে। ঢাকায় যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি যদিও নিজেদের মধ্যে খেলেছি কিন্তু আমাদের ম্যাসেজটা ক্লিয়ার ছিল যে কি করতে চাচ্ছিলাম আমরা।'

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ