ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
অবশেষে আশার বানী শুনালেন সাকিব বাহিনী
ম্যাচ হারলেও এদিন খেলার এক পর্যায়ে জেতার অবস্থানে ছিল বাংলাদেশ। আফগানিস্তানকে ১২৮ রানের লক্ষ্য দেওয়া বাংলাদেশ, আফগানিস্তানকে এক পর্যায়ে ভালোভাবে চেপে ধরেছিল। আফগানিস্তানের ইনিংসের ১৪ ওভার শেষে স্কোর ছিল ৩ উইকেটে ৬৫ রান।
সেখান থেকে শেষ ৬ ওভারে প্রয়োজন ছিল ৬৫ রান। শারজাহর স্লো হয়ে আসা পিচে এই রান সংগ্রহ করা বেশ কঠিনই ছিল। কিন্তু বাংলাদেশি পেসারদের বাজে বোলিংয়ে হার নিয়েই মাঠ ছাড়তে হয় টাইগারদের।
জয়ের এমন সুযোগ থাকা সত্ত্বেও দলের হার নিশ্চিতভাবে পোড়াচ্ছে অধিনায়ক সাকিবকে। তবে এই ম্যাচ নিয়ে পড়ে না থেকে শ্রীলঙ্কার বিপক্ষে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে চায় টিম টাইগার।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে শক্তভাবে ফিরে আসার আহবান জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সাকিব লেখেন,
‘আজ সুযোগ হাতছাড়া হলেও, টাইগাররা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অবশ্য বাংলাদেশের শক্তিশালীভাবে ফিরে জয় নিশ্চিত করতেই হবে। নতুবা এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যেতে হবে সাকিবদের। ‘বি’ গ্রুপে টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সুপার ফোরে জায়গা করে নিয়েছে আফগানিস্তান। একটি করে ম্যাচ খেলে হেরেছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। ১ আগস্ট দুই দলের দেখায় যে জিতবে তারাই জায়গা করে নেবে এশিয়া কাপের সুপার ফোরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)