ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ভক্তদের কাঁদিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তারকা অলরাউন্ডার
নিউজিল্যান্ড ক্রিকেটের এক বিবৃতিতে গ্র্যান্ডহোম বলেন, ‘আমি মেনে নিচ্ছি যে আমার বয়স কমছে না। ট্রেনিং করা দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছিল, বিশেষ করে ইনজুরির কারণে। এছাড়া আমার একটি পরিবার আছে, ক্রিকেটের পরের জীবনটা নিয়ে ভাবতে চেষ্টা করছি। গত কয়েক সপ্তাহ এসব নিয়ে ভেবেছি।’
কিউই অলরাউন্ডার যোগ করেন, ‘২০১২ সালে অভিষেকের পর ব্ল্যাক ক্যাপসের হয়ে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে গর্বিত। তবে আমার মনে হয়েছে, এখনই বিদায় বলার সঠিক সময়।’
১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে নিউজিল্যান্ডের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ১১৫টি ম্যাচ খেলেছেন গ্র্যান্ডহোম। নিয়ন্ত্রিত মিডিয়াম পেস বোলিংয়ের সঙ্গে লোয়ার মিডল অর্ডারে হার্ডহিটিং ব্যাটিংয়ের জন্য আলাদা পরিচিতি ছিল তার।
২০২১ সালে ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা নিউজিল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গ্র্যান্ডহোম। ছিলেন ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালে স্বপ্নভঙ্গের ম্যাচেও।
গ্র্যান্ডহোমের জন্ম মূলত জিম্বাবুয়েতে। সেখানে তিনি অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছেন। ২০০৬ সালে অকল্যান্ডে পাড়ি জমান তিনি। সে বছরই অকল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়। পরে ঢুকে যান জাতীয় দলে।
নিউজিল্যান্ডের হয়ে ২৯ টেস্ট খেলে দুটি সেঞ্চুরি এবং আটটি হাফসেঞ্চুরি করেছেন গ্র্যান্ডহোম। উইকেট নিয়েছেন ৪৯টি। ৪৫ ওয়ানডেতে ১০৬.১৫ স্ট্রাইকরেটে ৭৪২ রান এবং ৩০ উইকেট নিয়েছেন। এছাড়া ৪১ টি-টোয়েন্টি খেলে ১৩৮.৩৫ স্ট্রাইকরেটে ৫০৫ রানের সঙ্গে ১২ উইকেট আছে এই অলরাউন্ডারের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)