ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
চরম দুঃসংবাদঃ বিপিএল থেকে সরে দাড়ালো কুমিল্লা-ঢাকা-খুলনা
এই সময়ে মোট নয়টি প্রতিষ্ঠান বিপিএলে দল পেতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। যেখানে দল নিতে আগ্রহ দেখায়নি বিপিএলের নিয়মিত ও তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুধু তারাই নয়, বিপিএলে নিয়মিত ও বিগ বাজেটের দল বেক্সিমকো গ্রুপের ঢাকা ডায়নামাইটস ও জেমকন গ্রুপের খুলনা টাইটান্সও দল নিতে আগ্রহ দেখায়নি।
তবে আখতার গ্রুপ (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স), বসুন্ধরা গ্রুপ (রংপুর রাইডার্স), প্রগতি গ্রুপ (সিলেট সানরাইজার্স), ফরচুন গ্রুপ (বরিশাল) দল কিনতে আগ্রহ দেখিয়েছে। এছাড়া নতুন করে এসেছে মোনার্ক মার্ট ও মাইন্ড ট্রি। কিছুদিনের ভেতরে বিপিএল গভর্নিং কাউন্সিল আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাগজপত্র যাচাই-বাছাই করে সাতটি প্রতিষ্ঠানকে বেছে নেবে।
এবার আগেভাগেই তিন বছরের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বিক্রি করছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজি ফি ধরা হয়েছে ১০ কোটি টাকা। পাশাপাশি এই তিন বছরের সূচিও চূড়ান্ত হয়েছে। ২০২৩ সালে নবম আসর শুরু হবে ৫ জানুয়ারি থেকে। ৪৩ দিনের টুর্নামেন্ট চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২৪ সালে ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্ট হবে। এই আসরও ৪৩ দিনের। ২০২৫ সালের প্রথম দিন থেকে বিপিএল শুরু হবে। ৪২ দিনের বিপিএল চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রতিটি আসরে অংশ নেবে সাতটি দল। দীর্ঘ মেয়াদে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বিক্রি করার কারণ জানাতে গিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান বলেছিলেন, ‘দীর্ঘ সময়ের জন্য দল দিলে ফ্র্যাঞ্চাইজিদের নিজেদের পরিকল্পনা ঠিক করার সময় পায়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)