ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শেরে বাংলায় এসে প্রথম দুই ঘণ্টায় যা যা করলেন শ্রীরাম
আগেই জানা গিয়েছিল, এশিয়া কাপে খেলতে যাওয়ার আগে বাংলাদেশ দল যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেখানে উপস্থিত থাকবেন শ্রীধরন শ্রীরাম। কথামতোই, আজ দুপুর ২টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বিমান থেকে নেমেই সোজা মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে হাজির হন শ্রীরাম।
তিনি যখন ৩টার দিকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসে পৌঁছান, তখন মাঠে চলছে বিসিবি রেড এবং বিসিবি গ্রিন দলের মধ্যে প্রস্তুতি ম্যাচ। বিসিবি রেড দলের হয়ে খেলছিলেন, এশিয়া কাপের জন্য ঘোষিত দলটির ক্রিকেটাররা। আর গ্রিন দলের হয়ে খেলেন জাতীয় দল ও এর আশেপাশে থাকা ক্রিকেটাররা।
শ্রীধরণ শ্রীরাম মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসেই প্রথমে সাক্ষাৎ করেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে। এরপর সাক্ষাৎ করেন নির্বাচকদের সঙ্গে।
প্রধান নির্বাহী এবং নির্বাচকদের সঙ্গে আনুষ্ঠানিকতা সেরেই ড্রেসিংরুমে প্রবেশ করেন শ্রীরাম। সেখানে বসেই তিনি প্রস্তুতি ম্যাচের বাকি অংশ পুরোটা দেখেন। ম্যাচের শেষ পর্যন্ত সেখানে থাকেন তিনি। খেলা শেষে ক্রিকেটাররা ড্রেসিং রুমে এসে প্রবেশ করলে তাদের সঙ্গে করমর্দন করে তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করেন।
এরপর দেখা গেলো ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে তিনি আলাপ করছেন বিসিবির টিম ডিরেক্টর এবং পরিচালক খালেদ মাহমুদ সুজনের সঙ্গে। এ সময় কোচিং স্টাফদের অন্য সদস্যরাও এসে যোগ দেন সে আলোচনায়। জেমি সিডন্স, রঙ্গনা হেরাথ এবং টেকনিক্যাল ম্যানেজার নাফিস ইকবালরা ছিলেন সে আলোচনায়।
বিকেল ঠিক ৫টার দিকে আর কারো সাথে কোনো কথা না বলে গাড়ীতে উঠে চলে যান হোটেলের উদ্দেশ্যে। ধারণা ছিল, তিনি হয়তো মিডিয়ার মুখোমুখি হতে পারেন। তবে, ঢাকায় এসেই মিডিয়ার মুখোমুখি হলেন না শ্রীধরণ শ্রীরাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)