ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
কোহলির কাছে এখন পারফরম্যান্সের থেকে বড় যে বিষয়টি
কেবল শতক কিংবা অতিমানবীয় পারফরম্যান্স বিবেচনা নয় কোহলির মানসিক দৃঢ়তা প্রমাণ পায় দলকে জেতানো ম্যাচে এই ক্রিকেটারের অসাধারণ পরিসংখ্যান দিয়েও। তবে ক্রিকেটার কোহলিও দিনশেষে মানুষ। আর তাই মানসিক স্বাস্থ্যের ঝুঁকির মুখে পড়তে হয়েছিল তাকেও।
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন, এই ক্রিকেটার এমন সময়ও পার করেছেন, যখন চারপাশে পরিচিত মানুষ থাকা সত্ত্বেও একাকীত্ব পেয়ে বসেছিল তাকে। আর তাই সব অ্যাথলেটদের কেবল নিজের পারফরম্যান্স নয় নিজেদের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে বলেছেন কোহলি।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার এই অভিজ্ঞতাও হয়েছে, এমনকি যখন আমি লোকভর্তি ঘরে আছি, যে লোকগুলো আমাকে সমর্থন করে এবং ভালবাসে, কিন্তু আমি একাকী বোধ করছি। এবং আমি নিশ্চিত যে, এই অনুভূতি আরও অনেক মানুষেরই হয়েছে।
তখন নিজের জন্য সময় বের করতে হবে এবং নিজের ভেতরের মূল সত্ত্বার সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করতে হবে। যদি সেই সংযোগ হারিয়ে যায়, তাহলে নিজের চারপাশের বাকিসব ভেঙে যেতে খুব বেশি সময় লাগবে না।
একজন অ্যাথলেটের ক্ষেত্রে, খেলোয়াড় হিসেবে খেলাটি তার সেরাটা বের করে আনতে সক্ষম, কিন্তু একই সঙ্গে ক্রমাগত যে পরিমাণ চাপের মধ্যে থাকতে হয়, তা তার মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যত বেশি দৃঢ় থাকার চেষ্টা করি, এটা আমাদের আরও ধ্বংস করে দিতে পারে।
উচ্চাকাঙ্ক্ষী অ্যাথলেটের জন্য আমার পরামর্শ হবে, হ্যাঁ, শারীরিক সুস্থতা এবং সতেজ থাকার ওপর মনোনিবেশ করা একজন ভালো অ্যাথলেট হওয়ার মূল চাবিকাঠি। কিন্তু একই সময়ে ভেতরের সত্ত্বার সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)