ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাবর আজমদের বড় সুখবর দিল পিসিবি
এশিয়ার এই মেগা ম্যাচ শুরু হওয়ার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড বেশ কয়েকজন প্লেয়ারকে নতুন কেন্দ্রীয় চুক্তির অধীনে আনার জন্য প্রস্তাব দিয়েছে। বাড়ানো হয়েছে পাক ক্রিকেটারদের বার্ষিক চুক্তির পরিমাণ। সার্বিক ভাবে পাকিস্তান ক্রিকেটারদের বেতন বাড়াল পিসিবি।
পিসিবি-র সেই কেন্দ্রীয় চুক্তিতে কী বলা হয়েছে? প্রত্যেক পাক ক্রিকেটারের বেতন ১০ শতাংশ বাড়ানো হয়েছে। পাকিস্তানের ৩৩ জন ক্রিকেটারকে কন্ট্র্যাক্ট প্রস্তাব দেওয়া হয়েছে। প্রত্যেক পাক ক্রিকেটার টেস্ট ম্যাচ বাবদ পাবেন পাকিস্তানি মুদ্রায় ৮ লক্ষ ৩৮ হাজার ৫৩০ টাকা। পাক মুদ্রায় আগের বছর দেওয়া হত ৭ লক্ষ ৬২ হাজার ৩০০ টাকা।
ওয়ানডে ম্যাচ বাবাদ পাক ক্রিকেটাররা পাকিস্তানি মুদ্রায় পাবেন ৫ লক্ষ ১৫ হাজার ৬৯৬ টাকা। আগে দেওয়া হত ৪ লক্ষ ৬৮ হাজার ৮১৫ টাকা। আর টি-টোয়েন্টি বাবদ বাবর আজমরা পাবেন পাকিস্তানি মুদ্রায় ৩ লক্ষ ৭২ হাজার ৭৫ টাকা।
এবারই প্রথমবার লাল ও সাদা বলে চুক্তি আলাদা করল পাকিস্তান। পাক ক্রিকেটারদের বেতন যে বাড়তে চলেছে, তা আগেই জানিয়েছিল পিসিবি। সেই মতোই বেতন বাড়ানো হল বাবর আজমদের। এশিয়া কাপে নামার আগে টাকার অঙ্ক বাড়ার এই চুক্তি পাক ক্রিকেটারদের আরও উৎসাহী করবে বলেই মনে করা হচ্ছে।
আগামী ২৭ আগস্ট থেকে শুরু এশিয়া কাপ। প্রথমে এই টুর্নামেন্ট শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও দ্বীপরাষ্ট্রের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তা সরে গিয়েছে আরব আমিরাতে। সেখানেই টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ২৮ আগস্ট মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ফাইনাল ১১ সেপ্টেম্বর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)