ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
শেষ ওয়ানডেতে এবাদতের অভিষেক, বদলে গেল অধিনায়ক
বাংলাদেশের একাদশে পরিবর্তন আনা হয়েছে আরও একটি। দলে ফিরেছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। এ দুজনকে জায়গা দিতে বাইরে রাখা হয়েছে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে।
অন্যদিকে চোটের কারণে ছিটকে গেছেন জিম্বাবুয়ের অধিনায়ক রেগিস চাকাভা। তার জায়গায় অধিনায়কত্ব করছেন সিকান্দার রাজা। স্বাগতিক দলেও পরিবর্তন দুইটি।
রেগিস চাকাভা ও তানাকা চিভাঙ্গার বদলে সুযোগ পেয়েছেন রিচার্ড এনগারাভা ও ক্লাইভ মাদান্দে। জিম্বাবুয়ের ১৫২তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেক হলো মাদান্দের।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম দুই ওয়ানডের মতো এবার শেষ ম্যাচেও টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। প্রথম দুই ম্যাচের মতো এবারও আগে ব্যাট করতে নামবে বাংলাদেশ।
আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশের এটি ৪০০তম ম্যাচ। এখন পর্যন্ত ৩৯৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে জয় ১৪৩ ম্যাচে আর পরাজয় ২৪৯টিতে, ফল আসেনি বাকি সাত ম্যাচে।
২০০৪ সালে নিজেদের ১০০তম ওয়ানডেতে ভারতকে ১৫ রানে হারিয়েছিল বাংলাদেশ। পাঁচ বছর পর ২০০তম ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় ৩ উইকেটে। আর ২০১৫ সালের বিশ্বকাপে ৩০০তম ওয়ানডেতে ভারতের কাছে পরাজয় ১০৯ রানে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক) ক্লাইভ মাদান্দে, ব্র্যাডলি ইভান্স, তাকুদওয়ানাশে কাইতানো, লুক জঙউই, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধভের, তাদিওয়ানশে মারুমানি, টনি মুনিয়োঙ্গা, ভিক্টর নিয়ুচি ও রিচার্ড এনগারাভা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)