ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
‘তখন কোনো উত্তর খুঁজে বের করতে পারিনি’
উড়িয়ে দিয়েছে জিম্বাবুয়ে। ব্যাটারদের ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে না পারার অদক্ষতার সঙ্গে বোলারদের পরিকল্পনাহীন বোলিং মাতিতে নামিয়ে দিল বাংলাদেশকে।
বাংলাদেশের এমন ভুলের সুযোগ পুরোটা লুফে নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। সিকান্দার রাজার টানা দুই সেঞ্চুরির সঙ্গে ইনোসেন্ট কাইয়া এবং রেজিস চাকাভার সেঞ্চুরি। জিম্বাবুয়ের ব্যাটারদের চার সেঞ্চুরিতেই মুলত চাপে পড়ে টিম টাইগার। তাতে ৯ বছর পর সিরিজও খুইয়েছে তামিমরা। রাজা-চাকাভাদের প্রশংসা করতে গিয়ে অ্যালান ডোনাল্ড জানিয়েছেন, জিম্বাবুয়ের চাপের বিপরীতে বাংলাদেশের কোনো উত্তর ছিল না।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের বোলিং কোচ ডোনাল্ড বলেন, ‘কঠিন শিক্ষা পাওয়ার পর যেমন হয়, দলের অবস্থা তেমনই। আমরা অনেক সুযোগ হাতছাড়া করেছি। কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছি, কিছু বাজে সিদ্ধান্তও। আজ সকালে আমরা এ নিয়ে কথা বলেছি। আমরা এই দলের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য নিয়ে কথা বলেছি।’
‘সিরিজ হেরেছি কিন্তু আত্মবিশ্বাস নেওয়ার জন্য জিততে হবে। জিম্বাবুয়ে খুব ভালো খেলেছে। রাজা অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে। চাকাভা দেখিয়েছে তার সামর্থ্য। ওরা আমাদের চাপে ফেলেছে। আমাদের কাছে এর কোনো উত্তর ছিল না। এটা ড্রেসিংরুমে বসে দেখা কঠিন। কারণ, আপনি কিছু করতে পারবেন না। সিদ্ধান্ত নেওয়াটা ক্রিকেটারদের কাজ।’
কমাস আগে সাউথ আফ্রিকায় গিয়ে সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে বাংলাদেশের ব্যাটাররাও ছিলেন তুলনামূলক সাবলীল। জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকার কন্ডিশন প্রায় এক হলেও রাজাদের কাছে কেন হারল বাংলাদেশ? এমন প্রশ্নের জবাবে নির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেননি বাংলাদেশের বোলিং কোচ।
ডোনাল্ড বলেন, ‘একদম একই কন্ডিশনে খেলা কিন্তু। আমরা এটা নিয়ে কথা বলেছি। আমরা কী ক্লাসি দল ছিলাম দক্ষিণ আফ্রিকায়, ঠিক এমন কন্ডিশনে। সেখানে আমরা কীভাবে বল করেছি, আমরা মাঝের ওভারে কীভাবে সেখানে উইকেট নিয়েছি। এখানে আমরা নতুন বলে ভালো করছি। কিন্তু মাঝের ওভারে, যেখানে উইকেট নেওয়ার আরও সুযোগ ছিল, তখন কোনো উত্তর খুঁজে বের করতে পারিনি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)