ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
চূড়ান্ত হলো এশিয়া কাপের দল ঘোষণার দিনক্ষণ
জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন নুরুল হাসান সোহান। দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন বাম তর্জনীতে চোট পান তিনি। যার কারণে জিম্বাবুয়ে সফরের বাকি অংশ থেকে বাদ পড়েন এবং সে সময় দেশে ফিরে আসেন।
আঙুলের চোট থেকে সেরে উঠতে সোহানকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল; কিন্তু আঙুল পরীক্ষার পর অস্ত্রোপচার করতে হবে। সোমবার সেই অপারেশন সফল হয়।
আঙ্গুলের এমন ইনজুরির কারণে আসন্ন এশিয়া কাপে খেলা আর সম্ভব হবে না সোহানের। তাকে বাদ দিয়েই এশিয়া কাপের দল ঘোষণা করার চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (সিসিবি)। আগামী বৃহস্পতিবার ঘোষণা হতে পারে এশিয়া কাপে বাংলাদেশ দল।
বেশ কয়েকটি ইনজুরি সমস্যায় ভুগছে বাংলাদেশ ক্রিকেট দল। লিটন দাস, নুরুল হাসানসহ বেশ কয়েকজন ইনজুরির কারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে দল ঘোষণার সময় বাড়ানোর আবেদন করে বিসিবি। এসিসিও তাদের এ আবেদন মঞ্জুর করে নেয়। ২৭ আগস্ট থেকে আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপের এই আসর।
বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী সিঙ্গাপুরে রয়েছেন নুরুল হাসান সোহানের সঙ্গে। মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, ‘আঙ্গুলে অস্ত্রোপচার করার পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের চার সপ্তাহ লেগে যাবে সেরে উঠতে।’
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে পড়েছেন লিটন দাস। হালকা ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে পারেননি মোস্তাফিজুর রহমান। পিঠের ব্যথার কারণে দীর্ঘসময় মাঠের বাইরে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া পেসার শরিফুল ইসলাম এবং ব্যাটার মুশফিকুর রহীমও হাঁটু এবং আঙ্গুলে ব্যাথা পেয়েছেন বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)