ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
জিম্বাবুয়ের কাছে সিরিজ হেরে এবার আইসিসি থেকে বিশাল শাস্তি পেল বাংলাদেশ
সিরিজের দ্বিতীয় ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুণতে হচ্ছে দলের ক্রিকেটারদের। গত ০৭ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা দিতে হবে বাংলাদেশি ক্রিকেটারদের।
আইসিসি মঙ্গলবার (৯ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। যেখানে তারা জানিয়েছে, হারারেতে গত ৭ আগস্ট হওয়া ম্যাচটিতে নির্ধারিত সময়ে ২ ওভার কম করে তামিম ইকবালের দল।
আইসিসির নিয়মানুযায়ী, স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার নিয়ম রয়েছে। সেক্ষেত্রে দুই ওভার কম করার কারণে ৪০ শতাংশ জরিমানা গুণতে হচ্ছে টাইগার ক্রিকেটারদের।
এদিকে ম্যাচ শেষে স্লো ওভার রেটের বিষয়ে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের কাছে জানতে চাওয়া হলে, টাইগারদের ওয়ানডে অধিনায়ক শাস্তি মেনে নেন। যার ফলে কোনো শুনানির প্রয়োজন হয়নি।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় সেই ওয়ানডে ম্যাচে ২৯০ রান করেও ৫ উইকেটের হার দেখে বাংলাদেশ। সেই ম্যাচ হারের মধ্য দিয়ে ৯ বছরের মধ্যে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ।
আগামীকাল (১০ আগস্ট) হারারেতে বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায় তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে খেলতে নামবে তামিমের দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)