ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
‘কোহলি নয়, তরুণদের উচিত বাবরকে অনুসরণ করা’
এ নিয়ে আলোচনার শেষ নেই। এবার এই আলোচনায় যোগ দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হোসাইন। জানালেন, তরুণদের জন্য বিরাট কোহলির চেয়ে বাবর আজমের অনুসরণ করাটাই ভালো।
সীমিত ওভারের ফরম্যাট হোক, কিংবা দীর্ঘতর, ক্রিকেটের সব সংস্করণে কোহলি-বাবরের মতো নিয়মিত পারফর্ম করা খেলোয়াড়ের অভাব নেই। তবে এই দু’জনকে নিয়ে আলোচনাটা বেশি হয় তাদের ব্যাকরণ মেনে করা ব্যাটিংয়ের জন্য। টেকনিক্যাল দিক থেকে দুই ক্রিকেটারের জুড়ি মেলা ভার।
তবে তাদের মধ্যে কে ভালো, সেই প্রশ্নের মুখোমুখি হলে একজনকে বেছে নিতেই হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক ইংলিশ ব্যাটসম্যান নাসের হোসাইনকেও করা হলো, তবে সেটা কভার ড্রাইভের ক্ষেত্রে।
কোহলি আর বাবর, দুই ক্রিকেটারের কভার ড্রাইভ নিয়েই আলোচনা হয় বেশ। তবে নাসেরের মনে ধরেছে বাবরেরটাই। তিনি বললেন, ‘দুঃখিত ভারতীয় ভক্তরা, আমি এই ক্ষেত্রে একটু পক্ষপাতদুষ্ট হচ্ছি, আমি বাবরকে বেছে নিচ্ছি।’
নাসের হোসেইন কেন বাবরকে বেছে নিলেন, সেটাও জানালেন। তার মতে বাবর একটু বেশি ব্যাকরণ মানেন এই ক্ষেত্রে। তিনি বলেন, ‘আমি কোহলিকে প্রায় বেছে নিয়েইছিলাম। কোহলির কবজির মোচড়টা খুব দ্রুত হয়। তবে বাবর এক্ষেত্রে খুব বেশি ব্যাকরণ মেনে করে।’
তিনি এটাও জানান যে তরুণ ক্রিকেটারদের যদি কোহলি আর বাবরের একজনকে বেছে নিতে হয় কভার ড্রাইভ শেখার জন্য, সেক্ষেত্রে বাবরকে বেছে নেওয়ার পরামর্শই দেবেন নাসের।
২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান পাকিস্তানের হয়ে খেলেছেন ৪২ টেস্ট, ৮৯ ওয়ানডে, ৭৪টি টি-টোয়েন্টি। সব ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রানের মাইলফলকও ছুঁয়ে ফেলেছেন পাকিস্তানের অধিনায়ক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)