ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
হোয়াইটওয়াশে এড়াতে আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে যে সময় মাঠে নামছে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সফরে বাংলাদেশকেও টস ভাগ্য নিয়ে নতুন করে ভাবতে হবে। চলমান জিম্বাবুয়ে সফরে এখন পর্যন্ত টি-টোয়েন্টি এবং ওয়ানডে মিলিয়ে খেলা ৫ ম্যাচের একটিতেও টসে জেতেনি বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবল।
কেবল এই সিরিজ নয় ২০২১ সালে যাওয়া জিম্বাবুয়ে সফরেও টি-টোয়েন্টি সিরিজের টানা তিন ম্যাচেই টসে হেরেছিল বাংলাদেশ। সবমিলিয়ে হারারেতে সর্বশেষ টানা ৮ ম্যাচের একটিতেও টসে জেতেনি বাংলাদেশ। এই ৮ ম্যাচের মধ্যে কেবল ৩টিতে জয় পেয়েছে বাংলাদেশ।
যার দুটি এসেছিল ২০২১ সালের সর্বশেষ সফরে। চলতি সফরে ৫ ম্যাচের মধ্যে কেবল ১টিতে জিতেছে বাংলাদেশ। সেটিও টি-টোয়েন্টি ফরম্যাটে। মোসাদ্দেক হোসেনের জাদুকরী বোলিংয়ের সৌজন্যে।
তবে ওয়ানডেতে টস ভাগ্য পক্ষে না আসায় বেশ বিপাকেই আছে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডেতে টসে হেরে বাধ্যতামূলক প্রথমে ব্যাটিং করা লাগছে তামিম ইকবালের দলকে। আর দুই ম্যাচেই উইকেট যথার্থ পড়তে না পারায় প্রয়োজনের তুলনায় কম রান করে বাংলাদেশ।
যার ফলে চলতি সিরিজে বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত দুই ওয়ানডেতেই টসে জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়ে দুটিতেই দারুণ সফল জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ৩০৩ রান করেও হার দেখে জিম্বাবুইয়ানদের কাছে। বাংলাদেশ দ্রুত উইকেট তুলে নিলেও রান তাড়ায় স্মার্ট ব্যাটিং করে ঠিকই জয় আদায় করে নেয় সিকান্দার রাজা, রেজিস চাকাভারা।
দ্বিতীয় ওয়ানডেতেও টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ। সেই ম্যাচেও উইকেট বিচার করে স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলতে ব্যর্থ হয় বাংলাদেশ। ২৯০ রানের স্কোর গড়লে ২৯১ রানের লক্ষ্য ৫ উইকেট হাতে রেখেই তাড়া করে জিম্বাবুয়ে।
দুই ম্যাচেই দ্রুত উইকেট হারালেও উইকেট বুঝে পরিকল্পনা করে খেলা সম্ভব হয়েছে জিম্বাবুয়ের জন্য। বাংলাদেশও রান তাড়া করতে নামলে যথার্থ পরিকল্পনা সাজিয়ে নিজেদের ইনিংস এগিয়ে নিতে পারতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে টসে হারের কারণে বাধ্যতামূলক শুরুতে ব্যাটিং করতে বাধ্য হচ্ছে বাংলাদেশ।
চলতি জিম্বাবুয়ে সিরিজে আগামীকাল একই সময়ে (১০ আগস্ট) শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে টসে হারলে বাংলাদেশ টানা ৯ ম্যাচে টস হারের ভাগ্য বরণ করবে। সেক্ষেত্রে জিম্বাবুয়ে চাইলে আবারও রান তাড়ার পরিকল্পনা নিয়ে মাঠে নামতে পারবে। এবারও যদি রান তাড়ায় সফল হয়ে যায় জিম্বাবুয়ে। তবে ২১ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হবে বাংলাদেশকে।
হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে তাই ম্যাচ ভাগ্যের পাশাপাশি হারারেতে টস ভাগ্য নিয়েও ভাবা উচিত বাংলাদেশের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)