ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
টি-২০ ক্রিকেট নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন বিসিবি
দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান ছাড়া বর্তমানে বাংলাদেশের জাতীয় দলে নেই ভালো মানের কোন টি-২০ ক্রিকেটার। যেটা নিয়ে বড় ধরনের চিন্তার মধ্যে রয়েছে বিসিবি। এছাড়াও উইন্ডিজ এবং জিম্বাবুয়ের মতো দলের কাছে টি-২০ সিরিজ হারের পর নানা কথা হচ্ছে চারিদিকে।
তবে টি-২০ ক্রিকেটের জন্য আলাদা ক্রিকেটার তৈরি করার পরিকল্পনা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস। টি-টোয়েন্টির চাহিদা পূরণে নতুন খেলোয়াড় তুলে আনার পাশাপাশি খেলোয়াড়দের পাওয়ার হিটিংয়ে অভ্যস্ত করে তুলতে পরিকল্পনা হাতে নিচ্ছে ক্রিকেট বোর্ড।
তিনি বলেন, “আমরা স্বীকার করে নিয়েছি টি-টোয়েন্টিতে আমরা ভালো না। এটা স্বীকার করে নিয়েছি বলেউই তো দলে কিছু রদবদল করেছি। এটা ভালোর জন্যই করা, ইতিবাচক ভাবনা থেকে। আমাদের পরিকল্পনা অনুযায়ীই বাস্তবায়ন করতে চেয়েছিলাম। হয়তো যাদের নিয়ে চিন্তা করেছি ওরা ওরকম ফলাফল এনে দিতে পারেনি। আমরা কিন্তু হতাশ না। আমরা ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াব।”
জালাল ইউনুস বলেন, “ওদের আরও আপ-টু-ডেট করতে হবে। বেশি করে প্র্যাকটিস করাতে হবে। জিম্বাবুয়ের খেলোয়াড়দের দেখুন কীভাবে টি-২০ খেলছে, অনেক আক্রমণাত্মক ছিল। আমরা চাই আমাদের দলে অন্তত ৫ জন পাওয়ার হিটিং খেলোয়াড় থাকবে যারা পাওয়ারফুল শট খেলতে পারে। হুট করে অবশ্য একজনকে এমন বানাতে পারবেন না। যাদের মধ্যে আগে থেকেই এমন শট খেলার প্রবণতা আছে, তাদের আরও ট্রেইনিং দিয়ে ওই পর্যায়ের খেলোয়াড় বানানো হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)