ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
চার-ছক্কা মারার আসল রহস্য জানালেন সিকান্দার রাজা
পর পর দুই ম্যাচে দুই সেঞ্চুরি করে খাদের কিনারা থেকে জিম্বাবুয়েকে টেনে তুলেছেন তিনি। দীর্ঘ ৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে দলকে জিতিয়েছেন সিরিজ।
এর আগে টি-২০ বিশ্বকাপ বাছাইয়েও জিম্বাবুয়েকে চ্যাম্পিয়ন করেছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার রাজা। হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। সাম্প্রতিক সময়ে তিনি কতটা ফর্মে আছেন, তার একটা উদাহরণ হতে পারে, বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলা তার অপরাজিত ১৩৫ রান। এই ম্যাচে বাংলাদেশের সব ব্যাটার মিলিয়ে ছক্কা মেরেছিলেন ৪টি। অথচ রাজা একাই হাঁকিয়েছিলেন ৬টি ছক্কা।
আর ওই ম্যাচ শেষে রাজা ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, ‘আমি মনে করি ছক্কা মারার রহস্যটা আমার ব্যাটেই লুকিয়ে আছে। অন্যরা যা করে আমি তার থেকে আলাদা কিছু করি না। আমার যথেষ্ট ভালো ব্যাট আছে।’
প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান রাজা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়েছেন। নিজের এমন অর্জন ব্যাখা করতে গিয়ে রীতিমতো ভাষা হারিয়ে ফেলেছেন তিনি। এমন ইনিংসকে দুর্দান্তই বলেছেন এই অলরাউন্ডার। গ্যালারিতে বসে অনুপ্রেরণা জোগানোয় দর্শকদের ধন্যবাদ জানাতে ভুলেননি তিনি।
দ্বিতীয় ম্যাচ শেষে রাজা বলেন, ‘আজকের ইনিংসটি খেলতে নিজের সর্বোচ্চটা দিয়েছে। আর এই অর্জন ব্যাখ্যা করার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। বিনম্র একটা অনুভূতি হচ্ছে, তবে বুঝতে পারছি না, আমার কী বলা উচিত। তবে বোলাররা আজ অসাধারণ কাজ করেছে। যে অর্জনটা আমরা করলাম, সত্যিকার অর্থেই সেটা দুর্দান্ত। আর অনুপ্রেরণা জোগানোর জন্য গ্যালারির দর্শকদেরও ধন্যবাদ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)