ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ভারত ৫৫- পাকিস্তান ৭৩, কিন্তু বিশ্বকাপে পাকিস্তান ০
কিন্তু এই বিশ্বকাপের আসরে ভারতের সামনে পাকিস্তান বড্ড বেশি অসহয়। এমনিতে সবমিলিয়ে ওয়ানডে ক্রিকেটে ভারতের বিপক্ষে ১৩২ ম্যাচের মধ্যে ৭৩টিতেই জিতেছে পাকিস্তান, হেরেছে মাত্র ৫৫টি। কিন্তু ওয়ানডে বিশ্বকাপে ভারতের মুখোমুখি সাত ম্যাচের মধ্যে সবগুলোই হেরেছে তারা। পাকিস্তান জিততে পারিনি একটাতে।
এদিকে অভিন্ন দশা টি-২০ বিশ্বকাপের বেলায়ও। কুড়ি ওভারের বিশ্ব আসরে ভারতের বিপক্ষে ছয় ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে পাকিস্তান। সেটিও গত বছর আরব আমিরাতে হওয়া সবশেষ বিশ্বকাপের ম্যাচ। সবমিলিয়ে দুই ফরম্যাটের বিশ্বকাপে ১৩ ম্যাচের ১২টিই হেরেছে পাকিস্তান।
এর পেছনে কারণ ধরতে পেরেছেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার শোয়েব মাকসুদ। তার মতে, ভারতের বিপক্ষে খেলার সময় অতিরিক্ত চাপ নয়; বরং বাড়তি উত্তেজনা ও রোমাঞ্চের কারণেই বারবার হেরে যায় পাকিস্তান। তবে সাম্প্রতিক সময়ে অবস্থার উন্নতি হয়েছে বলে মনে করেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমে ৩৫ বছর বয়সী শোয়েব বলেছেন, ‘বিশ্বকাপে ভারতের বিপক্ষে ধারাবাহিক পরাজয়ের কারণ হলো পাকিস্তান দল অতিরিক্ত উত্তেজিত হয়ে যায়। তবে সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে ম্যাচেও স্বাভাবিক খেলা খেলতে পারছে পাকিস্তান। যা আমাদের পারফরম্যান্স উন্নত করেছে।’
গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাননি শোয়েব। তবে এখনও দলে ফেরার আশা দেখেন তিনি, ‘প্রায় দুই দশকের ক্যারিয়ারে মাত্র কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ আমার সামর্থ্যের পরিচয় দেয় না। ইনজুরির কারণে বেশ কয়েকবার বাদ পড়েছি আমি। অনেকবার দলে ফিরেছি এবং এখনও পাকিস্তানের হয়ে খেলার আশা রাখি।’
পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ২৯ ওয়ানডে ও ২৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শোয়েব মাকসুদ। যেখানে পাঁচ ফিফটিতে করেছেন প্রায় ১১০০ রান। আসন্ন কাশ্মির প্রিমিয়ার লিগে বাঘ স্ট্যালিয়নসের হয়ে খেলবেন শোয়েব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)