ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

পাকিস্তান ক্রিকেটে চরম দুঃসংবাদঃ হাসপাতালে ভর্তি পাক কিংবদন্তি পেসার শোয়েব আখতার

২০২২ আগস্ট ০৯ ১০:৩৬:৩৮

পাকিস্তান ক্রিকেটে চরম দুঃসংবাদঃ হাসপাতালে ভর্তি পাক কিংবদন্তি পেসার শোয়েব আখতার

সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রাম ভিডিওতে শোয়েব সমর্থকদের উদ্দেশে জানান, তিনি এখন অস্ট্রেলিয়ায় অপারেশন থিয়েটারের বাইরে আছেন। তার দুটি হাঁটুর অস্ত্রোপচার করতে ৫ থেকে ৬ ঘণ্টা লাগে। ভিডিওতে শোয়েব আখতার ভক্তদের কাছে দোয়া চেয়ে বলেন, ‘আমি অনেক যন্ত্রণা পাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই। আশাকরি এটিই আমার শেষ অস্ত্রোপচার, আমি আর ব্যথা সহ্য করতে পারছি না।’

পাকিস্তানের হয়ে ৪৬টি টেস্ট, ১৬৩টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন শোয়েব। সব মিলিয়ে উইকেট নিয়েছেন ৪৪৪টি।

১৯৯৭ সালের ডিসেম্বরে ঘরের মাঠ রাওয়ালপিন্ডিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে পাকিস্তান দলে অভিষেক শোয়েবের। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১১ বিশ্বকাপে, নিউজিল্যান্ডের বিপক্ষে পল্লেকেলেতে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ