ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন রুবেল
তাসকিন, শরিফুল, মুস্তাফিজ, এবাদত, খালেদ এক ঝাঁক গতিময় এবং প্রতিভাবান পেসার রয়েছে নির্বাচকদের হাতে। এই নতুনদের ভিড়েই হয়তো হারিয়ে গিয়েছে এক সময়ে দলের অটো চয়েস রুবেল হোসেন। প্রায় অনেক দিন ধরেই বিসিবির কোনো প্রোগ্রামে নেই রুবেলের নাম। জাতীয় দল, এ দল, বাংলা টাইগার কিংবা এইচপি বর্তমানে কোথাও নেই রুবেলের নাম। তাহলে কি বিসিবির পরিকল্পনা থেকেই অনুপস্থিত রুবেল? সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের সাথে এ বিষয়ে ফোনালাপ করেছেন এই পেসার।
বিসিবির পরিকল্পনাতেই তিনি নেই কিনা এই প্রশ্নের উত্তরে রুবেল বলেন"আমি এভাবে কখনোই চিন্তা করি না। আমি মনে করি অনেক সময় খেলোয়ারদের নিয়ে বোর্ড সংশ্লিষ্টদের মাঝে বিভিন্ন রকম কনফিউশন তৈরি হয়। তখন হয়তো কিছু সময়ের জন্য দৃশ্যপটের বাইরে চলে যায় খেলোয়াড়টি। আমি মনে করি এরকম কিছুই হয়েছে, আশা করি খুব দ্রুতই ফিরব"।
এছাড়া নিজের পিঠের ইনজুরির কথাও সাংবাদিকদের জানিয়েছেন রুবেল। ইনজুরি সেরে গেলেই অনুশীলনে ফিরবেন এই তারকা। রুবেলকে শেষ প্রশ্ন করা হয়েছিল এখনো জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন কিনা? তিনি বলেন"অবশ্যই স্বপ্ন দেখি। স্বপ্ন না দেখার কোনো কারণই নেই। এখনও আমার অনেক স্বপ্নই রয়েছে। অবশ্যই খুব দ্রুত জাতীয় দলের হয়ে ফিরতে চাই"।
সাম্প্রতিক সময়ে বেশকিছু ক্রিকেট বিশ্লেষ্যকই আন্তর্জাতিক ক্রিকেটে রুবেলের শেষ দেখে ফেলেছিলেন। অধিকাংশই রুবেল হোসেনকে ফেলেছিলেন বাতিলের খাতায়। তবে নিজের উপর বিশ্বাসটা এখনো বজায় রেখেছেন এই ক্রিকেটার। ২২ গজে ভালো করতে যে বিশ্বাসটাই সবচেয়ে জরুরী সেটি খুব ভালো করেই জানেন রুবেল। এক ঝাঁক তরুণ পেসারদের ভিড়ে রুবেল দলে জায়গা করতে পারবেন কিনা তা তো সময়ই বলে দিবে। তবে ক্রিকেটারদের মধ্যে এ ধরনের প্রতিযোগিতাটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এভাবেই তো এগোবে দেশের ক্রিকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)