ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
এই মাত্র পাওয়াঃ সোহানের এশিয়া কাপে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা
জিম্বাবুয়ের সাথে টি-২০ সিরিজে আঙুলের ইনজুরিতে এশিয়া কাপ খেলা হচ্ছে না জাতীয় দলের উইকেটকিপার নুরুল হাসান সোহানের। সোমবার (৮ আগস্ট) সিঙ্গাপুরে তার আঙুলের সার্জারি সম্পন্ন হয়। এখন তার পুরোপুরি সেরে উঠতে লাগবে আরও অন্তত চার সপ্তাহ। অর্থাৎ, এশিয়া কাপের আগে সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই তার। আগামী ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপের আসর। বিসিবিকে দল ঘোষণা করতে হবে আগামী বৃহস্পতিবার তথা ১১ আগস্টের মধ্যে।
কদিন আগে সোহান জানিয়েছিলেন, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবেন। অস্ত্রোপচার নাও লাগতে পারে। আশা করি এশিয়া কাপের আগেই সব ঠিক হয়ে যাবে।
তবে সিঙ্গাপুর যাওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তাকে অপারেশনের টেবিলে যেতে হয়। সোমবার (৮ আগস্ট) সোহান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক বার্তায় বলেন, আসসালামু আলাইকুম। আমার আঙুলের অস্ত্রোপচার করতে হচ্ছে। সকলের কাছে দোয়া কামনা করছি। আল্লাহ মালিক।
ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়কত্ব করা মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দিয়ে জিম্বাবুয়ে সিরিজে নেতৃত্ব তুলে দেয়া হয়েছিল নুরুল হাসান সোহানের কাঁধে। তবে ১২ দিনের জন্য নেতৃত্ব পাওয়া সোহান টিকলেন মাত্র ৯ দিন। সিরিজ শেষ করার আগেই ইনজুরিতে পড়ে দেশে ফিরে আসেন এ ক্রিকেটার।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কিপিং করার সময় পেসার হাসান মাহমুদের করা একটি বল নুরুল হাসান সোহানের তর্জনী আঙুলে আঘাত করে। এ বিষয়ে বাংলাদেশ দলের ফিজিও মোজাদ্দেদ আলফা সানি সে সময় জানিয়েছিলেন, এক্স-রে রিপোর্টে তার তর্জনী আঙুলে একটি ফাটল দেখা দিয়েছে। এ ধরনের ইনজুরি সারতে তিন সপ্তাহের মতো সময়ের প্রয়োজন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)