ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

সিঙ্গাপুরে শেষ হল সোহান চোটের এক্স-রে, এশিয়া কাপে খেলা না খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

২০২২ আগস্ট ০৮ ২০:২৭:১৭

সিঙ্গাপুরে শেষ হল সোহান চোটের এক্স-রে, এশিয়া কাপে খেলা না খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

তবে দেশে না রেখে দ্রুত সুস্থতার জন্য উন্নত চিকিৎসার জন্য সোহানকে পাঠানো হয়েছে দেশের বাইরে সিঙ্গাপুরে। ইতোমধ্যে সোহানের আঙুলে সফলভাবে অস্ত্রোপচারও করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের সুস্থ হতে সময় লাগবে তিন সপ্তাহ।

সে ক্ষেত্রে এশিয়া কাপে সোহানের খেলা নিয়ে সংশয় থেকেই যায়। তবে সোহানের পরবর্তী এক্স-রে রিপোর্টে পজিটিভ ফলাফল আসলে, দুই সপ্তাহের মধ্যেও সুস্থ হতে পারেন সোহান।

সেক্ষেত্রে এশিয়া কাপে দেখা যেতেও পারে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। ফলে সোহানের এশিয়া কাপ ভাগ্য নির্ভর করছে পরবর্তী এক্স-রে’র ওপর।

মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হয় উইকেট রক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহানকে। নেতৃত্বের শুরুটা হয়েছে ভালো-মন্দে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি হারলেও দ্বিতীয় ম্যাচে জয় পায় বাংলাদেশ।

এই ম্যাচেই চোট পান সোহান। হাসান মাহমুদের বোলিংয়ে বল ফেরাতে গিয়ে এই আঘাত পান সোহান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ