ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
৮৪ বলে ৮০ রান করেও সমালোচিত মাহমুদুল্লাহ রিয়াদ
তবে তারপরও টাইগারদের ম্যাচ হারার একটি বড় দায় নিতেই হবে রিয়াদকে। দায় নিতে হবে কারণ বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে আগ্রাসী ক্রিকেট খেলছেন না তিনি, দায় নিতে হবে কারণ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলার চেষ্টাটাই করেননি তিনি। ১৪৮ রানে ৪টি উইকেট হারায় বাংলাদেশ। সে সময় ক্রীজে থাকা রিয়াদ নিজের ধীরগতির ইনিংসটিকে করে ফেলেন আরো ধীরগতির। প্রথম রান নিতে খেলতে হয়েছে পাঁচটি বল।
পরবর্তীতে ২১ বলে ১১ রান থেকে ৩৬ বলে ১৪ রান। অর্থাৎ তিন রান যোগ করতে রিয়াদের খেলতে হয়েছে ১৫ বল। ব্যক্তিগত ২৫ রান করেছেন ৪৫ বলে, বাকি রানগুলো করতে অবশ্য খুব বেশি সময় নেননি, পরবর্তী ২৫ রান করেছেন ২৩ বলে এবং শেষ ৩০ রান করতে রিয়াদ খেলেছেন ১৬টি বল। সবমিলিয়ে ৮৪ বলে ৮০ রান করেন রিয়াদ।
বর্তমান সময়ের জন্য এ রানটি অবশ্যই যথেষ্ট নয়। রিয়াদের কি উচিত ছিলনা আরো একটু আগ্রাসী ক্রিকেট খেলা? হয়তো আরেকটু আগ্রাসী ক্রিকেট খেললেই টাইগারদের স্কোর হতে পারতো ৩২০, আবার হয়তো আড়াইশো রানের মধ্যেই অলআউট হয়ে যেতে পারত বাংলাদেশ। ২৯০ করে ম্যাচ যদি জেতা না যায় তাহলে আড়াইশো রান করাটাই কি শ্রেয় নয়? কমপক্ষে ক্রিকেটারদের চেষ্টাটা তো চোখে পড়তো। যেভাবে ইনিংসের শেষের দিকে এসেও রিয়াদ বাউন্ডারি মারার প্রতি উদাসীন ছিল। কালে ভদ্রে বাউন্ডারি আসছিল, ব্যাপারটা সত্যিই খুব দৃষ্টিকটু। রিয়াদ চেষ্টা যে করেননি তা কিন্তু নয়, বেশ কয়েকবারই ব্যাট সুইং করেছেন রিয়াদ তবে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাটে বলে সংযোগটাই হয়নি। নিজের যে এখন আর সেই সামর্থ্যটা নেই তা বোধ হয় বেশ ভালোভাবে বুঝে গিয়েছেন এই ক্রিকেটার।
তাই প্রয়োজনের সময়ও বিগ শট না খেলে সিঙ্গেল নেওয়ার দিকেই বেশি মনোযোগী তিনি। প্রশ্ন হলো এ ধরনের ক্রিকেট খেলে দিন শেষে লাভটাই বা কি হবে? নিজেদের খেলা পরিবর্তন করতে না পারলে নিঃসন্দেহে ২০২৩ বিশ্বকাপে ভালো কিছু করা টাইগারদের পক্ষে সম্ভব নয়। রিয়াদ ২০২৩ বিশ্বকাপের জন্য আদর্শ ফিনিশার তো? এই চিন্তা করার সময় বোধহয় এখনই চলে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)