ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

জুলাই মাসের সেরা ক্রিকেটরের মান ঘোষণা করলেন আইসিসি

২০২২ আগস্ট ০৮ ১৫:১৬:৪৪

জুলাই মাসের সেরা ক্রিকেটরের মান ঘোষণা করলেন আইসিসি

এর আগে জুলাই মাসের প্লেয়ার অব দ্য মান্থের মনোনয়ন তালিকা প্রকাশ করেছিল আইসিসি। এই মাসের সেরা হওয়ার দৌড়ে জয়সুরিয়ার সঙ্গে ছিলেন ইংল্যান্ডের জনি বেয়রস্টো এবং ফ্রান্সের গুস্তাভ ম্যাকিওন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন জয়সুরিয়া। গল টেস্টে ১১৮ রানে ৬ উইকেট নেয়ার পর, ৫৯ রানে ৬ উইকেট শিকার করেছেন এই স্পিনার। তার এমন দুর্দান্ত পারফরম্যান্সে অজিদের ইনিংস এবং ৩৯ রানের ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা।

এমন পারফরম্যান্সের পর জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই স্পিনার। এমন অর্জনে আনন্দিত তিনি।জয়সুরিয়া বলেন, 'আমি এই ঘোষণায় আনন্দিত এবং আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হিসেবে আমাকে ভোট দেয়ার জন্য ভক্তদের ধন্যবাদ জানাতে চাই।'

আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু দিকে আছেন জয়সুরিয়া। টেস্ট ক্রিকেটে পা দিয়েই নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন এই সম্ভাবনাময়ী স্পিনার। ছোট ক্যারিয়ারে ইতোমধ্যেই অনেক ভক্ত-সমর্থকের ভালোবাসা পেয়েছেন। নিজের এমন আনন্দঘন মুহূর্তে তাদের ধন্যবাদ জানতে ভুলেননি এই লঙ্কান স্পিনার।

জয়সুরিয়া বলেন, 'আমার যাত্রায় সাহায্য করার জন্য আমার ভক্ত, সতীর্থ, কোচ, পরিবার এবং বন্ধুদের ধন্যবাদ জানানোর সুযোগ পাওয়ায় আমি আনন্দিত। এই মুহুর্তে আমি অনেক রোমাঞ্চিত।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ