ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
‘বিশ্বকাপের আগে দারুণ শিক্ষা হয়েছে’
রাসেল ডমিঙ্গো। বাংলাদেশের কোচের মতে, ২০২৩ সালে অনুষ্ঠেয় ভারত বিশ্বকাপের আগে এই সিরিজ থেকে দারুণ কিছুই শিখেছে বাংলাদেশ ক্রিকেট দল।
কয়েকমাস আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতেছিল সাকিব তামিমরা। তারপর ওয়েস্ট ইন্ডিজকেও তাদের ঘরের মাঠে সিরিজ হারিয়েছে তামিম ইকবালের দল।
সবমিলিয়ে দারুণ ছন্দেই ছিল বাংলাদেশ। তবে বাংলাদেশের অতি আত্মবিশ্বাসে রীতিমতো কুলুপ এঁটে দেয় জিম্বাবুয়ে। ডমিঙ্গোর মতে, ভারত বিশ্বকাপের আগে এমন একটা সিরিজ খুবই শিক্ষণীয় ছিল টাইগারদের জন্য। এক সিরিজ হারে, দলের সমালোচনা করতে নারাজ তিনি।
ডমিঙ্গো বলেন, 'গত বছর দেড়েকের পারফরম্যান্সে ওয়ানডে দলের সমালোচনা করা কঠিন। অসাধারণ কিছু ফল, দারুণ কিছু জয় ওরা পেয়েছে। তবে অনেক কাজ করার বাকি আছে ব্যাটিং ও বোলিংয়ে। জিম্বাবুয়ের চারটি শতরান আছে, আমাদের একটিও নেই। আমাদের ৩০, ৪০ রানের ইনিংস আছে, ৫০ আছে। কিন্তু শতরান করতে হবে, ম্যাচ জেতানো ইনিংস লাগবে।'
'কোচিং স্টাফ হিসেবে আমাদের জন্য ও ক্রিকেটারদের জন্য দারুণ কিছু শিক্ষা হয়েছে। বিশ্বকাপের এখনও প্রায় বছর দেড়েক সময় বাকি আছে। সৌভাগ্যবশত, এই খেলাগুলোর কোনো পয়েন্ট নেই। আমাদের জন্য তাই এটিকে দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে নিতে হবে এই সিরিজ।'
সিরিজের প্রথম ওয়ানডেতে চার হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ করে দুই উইকেটে ৩০৩ রান। জবাবে সিকান্দার রাজা এবং ইনোসেন্ট কাইয়ার সেঞ্চুরিতে ৪৮.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।
দ্বিতীয় ম্যাচেও অতিরিক্ত ডট বল খেলার খেসারত দেয় বাংলাদেশ। তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের হাফ সেঞ্চুরিতে ৫০ ওভারে নয় উইকেটে ২৯০ রান করে তারা। জবাবে সিকান্দার রাজা এবং অধিনায়ক রেগিস চাকাভার সেঞ্চুরিতে পাঁচ উইকেটে জেতে স্বাগতিকরা।
তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। নিশ্চিতভাবেই সেই ম্যাচটি জিতে হোয়াইটওয়াশ এড়ানোর চেষ্টা করবে তামিমবাহিনী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)