ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
‘ওদের চারটি আর আমাদের নেই, টাই বড় পার্থক্য’
অবিশ্বাস্য ভাবে হারারেতে স্বাগতিকরা টানা দুটি ম্যাচ জিতেছে যেন একই চিত্রনাট্যে। ঠিক একই ভাবে দুটি জয়, দুটি ম্যাচেই জয়ের নায়ক সিকান্দার রাজা। অপরাজিত দুটি সেঞ্চুরি করে রাজার বেশে মাঠ ছেড়েছেন। আর তাতেই জয় পান স্বাগতিকরা।
রাজা একা নন, সেঞ্চুরির দেখা পেয়েছেন ইনোসেন্ট কাইয়া এবং রেগিস চাকাবা। প্রথম ম্যাচে রাজা-কাইয়ার ১৯২ রানের জুটির পর দ্বিতীয় ম্যাচে রাজা-চাকাবার ২০১ রানের জুটি। দুটিই জিম্বাবুয়ের রেকর্ড জুটি। জিম্বাবুয়ের ক্রিকেট সুদিনে ফেরার দারুণ রসদ বলা যায় এই দুইটা ম্যাচকে।
কেন হারলো বাংলাদেশ। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের জয়টা মানা গেলেও দ্বিতীয় জয়টা মানতে পারছেন না অধিনায়ক তামিম ইকবাল। দুই দলের পার্থক্যের জায়গাটা কোথায় সেটিও বের করেছেন টাইগার অধিনায়ক।
ম্যাচ শেষে তামিম বলেছেন, ‘আমার মনে হয় পার্থক্যটা এখানে, ওদের চারটি (সেঞ্চুরি), আমাদের নেই। এটাই বড় পার্থক্য।’
তামিম ইকবালের ব্যাটে ইনিংসের শুরুটা ছিল দারুণ। একপ্রান্তে দাঁড়িয়ে একের পর এক বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে তুলে নেন অর্ধশতক। যদিও এর বেশি লম্বা করতে পারেননি ইনিংস।
তামিমের বিদায়ের পর বদলে যায় দৃশ্যপট। যদিও মাহমুদউল্লাহ রিয়াদের ৮০ আর আফিফ হোসেনের ৪১ রানের ইনিংসে ২৯১ রানের লড়াই করার পুঁজি পায়।
তামিম বলেন, ‘ভালো একটা স্কোর গড়েছিলাম। শুরুটা ভালো হয়েছিল, কিন্তু চালিয়ে যেতে পারেনি। ছোটখাটো একটা ধসের পর মাহমুদউল্লাহ ও আফিফ ভালো করেছিল। ২৯১ রানও ভালো স্কোরই ছিল, আমার বোলিংয়ে লড়াই করার মতো কিছু পেয়েছিলাম।’
অবশ্য দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোর আফসোস ২০ রানের। তার মতে আর কুড়িটা রান করলে ম্যাচের চিত্র হতো ভিন্ন।
‘জিম্বাবুয়েকে কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে রাজাকে। দুটি দারুণ ইনিংস চাপের মুখে। গতকাল হয়তো ২০ রান কম করেছি। আজও ২০ রানের মতো কম করেছি। আর বিকালে এমন স্কোর ডিফেন্ড করা খুবই কঠিন। তবে কোনো অজুহাত দিতে চাই না।’
ডমিঙ্গো অবশ্য ব্যর্থতার দায় পুরোপুরি ব্যাটারদের দিতে চাইছেন না। বোলিংয়েও ছন্নছাড়া ছিল বোলিংও। ডমিঙ্গো মনে করেন, বোলাররা চাপ নিতে পারেননি।
‘দুটি ম্যাচেই ৬০/৩, ৪০/৪ ছিল। ছেলেরা চাপের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। বেশি আলগা বল করে ফেলেছে, ভুল ফিল্ডিংয়ে বল করেছে। ভুল অপশন বেছে নিয়েছে। তারা চেষ্টা করছে অনেক, তবে ভুল থেকে শিক্ষা নিতে পারছে না। এটিই সবচেয়ে হতাশাজনক। ভালো দল আপনাকে শাস্তি দেবেই।’
তবে সব ছাপিয়ে তামিমের চাওয়া শেষ ম্যাচে জয়। কেন না, এই ম্যাচগুলো ওয়ানডে সুপার লিগের অংশ না হওয়ায় হাঁফ ছেড়ে বাঁচা গেলেও মান রক্ষার জন্য লড়বে বাংলাদেশ।
‘আমাদের আসলে আরও ভালো খেলতে হবে। সেরাটা খেলতে হবে। এখন পর্যন্ত সেরাটা খেলিনি। এ কারণেই এ পরিস্থিতিতে পড়েছি আমরা।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)