ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
সিরিজ হারের পর যা বললেন প্রধান কোচ ডমিঙ্গো
পাত্তাই দেয়নি আফ্রিকান দলটি। অথচ এই মুহূর্তে ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশ ৭ নম্বরে আর জিম্বাবুয়ে ১৫ নম্বরে। তাছাড়া সিরিজে নিয়মিত একাদশের পাঁচ ক্রিকেটারকে পাচ্ছে না জিম্বাবুয়ে। সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৯ বছর পর ওয়ানডে সিরিজ হারটা মেনে নিতে পারছেন না অনেকেই।
এমন হারে রাসেল ডমিঙ্গো একটু বেশিই চিন্তিত। কারণ ওয়ানডে বিশ্বকাপ আসছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের স্বপ্ন অনেক বড়। বিশ্বকাপের আগের বছরে খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষে পরপর দুই ম্যাচে আত্মসমর্পন তাই বড্ডই ভাবাচ্ছে বাংলাদেশের হেড কোচ ডমিঙ্গোকে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলছিলেন, উন্নতির জায়গা আছে এখনো অনেক, ‘গত দুই দিনের পারফরম্যান্সে ওয়ানডে দলকে সমালোচনা করা ঠিক হবে। তবে অনেক কাজ করার বাকি। তারা ৪টি শতক করেছে, আমরা একটিও করিনি। কোচিং স্টাফের সদস্য এবং দলের সবাই বড় শিক্ষা পেয়েছে। বিশ্বকাপ আসছে। ভাগ্যক্রমে এসব ম্যাচে পয়েন্ট নেই।’
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ব্যাটিং ইউনিটকেই বেশি দোষ দিচ্ছেন। দুই ম্যাচেই শুরুতে তিন-চারটি উইকেট হারিয়ে বিপদে পড়েছিল জিম্বাবুয়ে। কিন্তু পরে সেই ধাক্কা কাটিয়ে উঠেছে দুর্দান্তভাবে। প্রথম ম্যাচে ৬২ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেট জুটিতে ১৯২ রান তুলে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন সিকান্দার রাজা ও ইনোসেন্ট কাইয়া। সেঞ্চুরি পেয়েছেন দুজনই। দ্বিতীয় ৪৯ রানে চার উইকেট হারায় জিম্বাবুয়ে। তারপর আবারও সিকান্দার রাজার প্রতিরোধ। ২০১ রানের জুটি গড়েন রেগিস চাকাভার সঙ্গে। সেঞ্চুরি পেয়েছেন দুজনই। বাংলাদেশ পিছিয়ে গেছে এখানেই।
দুই ম্যাচেই ব্যাটিংয়ে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। কিন্তু পরে সেটা ভালোভাবে টেনে নিতে পারেনি। মাঝের ওভারগুলোতে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেনি বাংলাদেশ। বড় ইনিংস খেলতে পারেননি কোনও ব্যাটার। যাতে দুই ম্যাচের প্রত্যাশার চেয়ে ৩০-৪০ রান কম উঠেছে। তামিম ইকবাল বলছেন, পার্থক্যটা গড়ে দিয়েছে সেটাই।
তামিম বলেন, ‘আমার মনে হয় পার্থক্যটা এখানে—ওদের চারটি সেঞ্চুরি, আমাদের নেই। এটাই বড় পার্থক্য। ভালো একটা স্কোর গড়েছিলাম (আজ)। শুরুটা ভালো হয়েছিল, কিন্তু চালিয়ে যেতে পারেনি। ছোটখাটো একটা ধসের পর মাহমুদউল্লাহ ও আফিফ ভালো করেছিল। ২৯১ রানও ভালো স্কোরই ছিল, আমার বোলিংয়ে লড়াই করার মতো কিছু পেয়েছিলাম।’
রাসেল ডমিঙ্গোর ভাষায়, ‘জিম্বাবুয়েকে কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে রাজাকে। দুটি দারুণ ইনিংস চাপের মুখে। গতকাল হয়তো ২০ রান কম করেছি। আজও ২০ রানের মতো কম করেছি। আর বিকালে এমন স্কোর ডিফেন্ড করা খুবই কঠিন। তবে কোনো অজুহাত দিতে চাই না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)