ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
টি-২০ তে ২৮৮ রানের অবিশ্বাস্য ম্যাচ জিতে ইতিহাস গড়ল ভারত
ফ্লোরিডার লডারহিলে রোববার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৮৮ রানের বিশাল ব্যবধানে জিতেছে ভারত। ক্যারিবীয়দের মাত্র ১০০ রানে গুটিয়ে দেওয়ার পথে কুড়ি ওভারের ক্রিকেটে প্রথমবারের মতো প্রতিপক্ষের দশ উইকেটের সবগুলো শিকার করেছেন স্পিনাররা।
আগে ব্যাট করা ভারতের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৮৮ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৫.৪ ওভারে ১০০ রানেই গুটিয়ে গেছে। ভারতের পক্ষে রবি বিষ্ণুই ৪, কুলদীপ যাদব ৩ ও ম্যাচসেরা অক্ষর প্যাটেল নিয়েছেন ৩ উইকেট। এই তিন স্পিনার মিলেই গড়লেন ইতিহাস।
বড় লক্ষ্য তাড়া করতে নামা ক্যারিবীয়দের শুরুতেই মেরুদণ্ড ভেঙে দেওয়ার কাজটি করেন অক্ষর। পাওয়ার প্লে'র মধ্যে ৩ উইকেট তুলে নেন তিনি। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি স্বাগতিকদের।
তবু শিমরন হেটমায়ারের ৩৫ বলে ৫৬ রানের ইনিংসে খানিক প্রতিরোধ গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। একপর্যায়ে ১১ ওভারে ৪ উইকেটে ৭৯ ছিল তাদের সংগ্রহ। সেখান থেকে পরের ২৮ বলে মাত্র ২১ রান তুলতে বাকি সব উইকেট হারায় ক্যারিবীয়রা।
এর আগে ভারতকে ১৮৮ রানে পৌঁছে দেওয়ার বড় কৃতিত্ব শ্রেয়াস আইয়ারের। তার ব্যাট থেকে আসে ৪০ বলে ৬৪ রান। এছাড়া দীপক হুদা ২৫ বলে ৩৮ ও অধিনায়ক পান্ডিয়া ১৬ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)