ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
সদ্য অভিষেক হাওয়া নাসুমকে যে যুক্তিতে বাদ দিয়েছে ম্যানেজমেন্ট
বিশ্বের অধিকাংশ দেশেই এ দায়টি অধিনায়ককে দেওয়া যেত। তবে বাংলাদেশের অধিনায়কের ক্ষমতা যে আক্ষরিক অর্থে সীমিত তা সবার জানা। সেক্ষেত্রে দায়টি টিম ম্যানেজমেন্টকেই নিতে হবে। দ্বিতীয় ওয়ানডেতে একাদশে পাঁচ জন বিশেষজ্ঞ বোলার থাকলেও নাসুমকে খেলায়নি টিম ম্যানেজমেন্ট। ব্যাপারটি যথেষ্ট চমকপ্রদ, ২০২৩ বিশ্বকাপ পরিকল্পনায় বেশ ভালোভাবেই রয়েছেন নাসুম। তাহলে কোন যুক্তিতে নাসুমকে বাদ দিয়ে তাইজুলকে খেলানো হলো? বাংলাদেশের সাদা বলের পরিকল্পনায় বেশ লম্বা সময় ধরে তাইজুল অনুপস্থিত।
বিকল্প বাঁহাতি স্পিনার হিসেবে মাঝেমধ্যে দলের সাথে রাখা হয় এই ক্রিকেটারকে। যে ক্রিকেটার বিশ্বকাপ পরিকল্পনাতেই নেই তাকে তাহলে কেনই বা নাসুমের জায়গায় খেলানো হলো? ব্যাপারটি বেশ সহজ, জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে রায়ান বার্লের বিপক্ষে এক ওভারে ৩৪ রান খাওয়াই কাল হয়েছে নাসুমের।
অর্থাৎ সেই এক ওভারের পারফরমেন্সেই নাসুমের উপর থেকে ভরসা হারিয়েছে ম্যানেজমেন্ট। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি টাইগারদের জন্য পরীক্ষা-নিরীক্ষার বড় একটি সুযোগ। আর এখানেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনায় থাকা ক্রিকেটারকে বাজিয়ে দেখার সাহস পাচ্ছেন না ম্যানেজমেন্ট। সব মিলিয়ে অপেশাদারিত্বের তুঙ্গে রয়েছে টিম ম্যানেজমেন্ট।
এছাড়াও আরো অনেক ক্ষেত্রেই টিম ম্যানেজমেন্টের আচরণ প্রশ্নবিদ্ধ। প্রথম ম্যাচ হারের পর থেকেই তাইজুলকে নিয়ে বেশ লেখালেখি হচ্ছিল। তার উপর নাসুমের সেই ওভারের পারফরমেন্স, সব মিলিয়ে তাইজুলের দিকে ঝুঁকেছে টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ ক্ষণে ক্ষণে পরিকল্পনা বদলে ফেলছে ম্যানেজমেন্ট। মিডিয়ার আলোচনা কিংবা জনমতের প্রেক্ষিতে নিশ্চয়ই নিজেদের পরিকল্পনা সাজাতে পারেন না ম্যানেজমেন্ট। নিজেদের সিদ্ধান্তে আরও বেশি দৃঢ় থাকতে হবে ম্যানেজমেন্টকে। তা না হলে ভবিষ্যতে বেশ কঠিন সময় অপেক্ষা করছে দেশের ক্রিকেটের জন্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)