ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
'এ' দল থেকে যেসব ক্রিকেটার সুযোগ পেতে পারে এশিয়া কাপের একাদশে
সে ক্ষেত্রে ওপেনার হিসেবে সৌম্য সরকারের উপর নজর থাকবেন নির্বাচকদের। উইন্ডিজ 'এ' দলের বিপক্ষে ব্যাট হাতে ভালো পারফর্ম করতে পারলেই এশিয়া কাপের দলের জন্য বিবেচনায় থাকবেন তিনি। ফিনিশিং ডিপার্টমেন্ট নিয়েও বেশ দুশ্চিন্তায় রয়েছে নির্বাচকেরা। ফলে সাব্বির রহমানের দিকে চোখ থাকবে নির্বাচকদের। নিজের সেরা সময়ের কিছুটা ঝলক দেখাতে পারলেই হয়তো এশিয়া কাপের বিবেচনায় থাকবেন সাব্বির।
টি-টোয়েন্টিতে টাইগারদের ব্যাটিংয়ের প্রায় প্রতিটি জায়গায় সমস্যা রয়েছে। বাজে ফার্মের কারণে রিয়াদ খুব সম্ভবত এশিয়া কাপের দলে সুযোগ পাবেন না। ফলে মিডল অর্ডারে বিশাল একটি শূন্যতা সৃষ্টি হবে। এই শূন্যতা পূরণের দায়িত্ব দেওয়া যেতে পারে মাহমুদুল হাসান জয়কে। নিজের সহজাত খেলার বিপরীতে গিয়ে টেস্ট ক্রিকেটে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন জয়। তবে সহজাতভাবে আগ্রাসী ব্যাটিং করতে পছন্দ করেন এই ক্রিকেটার।
বিপিএলেও বেশ কিছু সময় দুর্দান্ত ইনিংস খেলেছেন এই ক্রিকেটার। টি-টোয়েন্টি দলের জন্য এখনো পুরোপুরি প্রস্তুত না হলেও নির্বাচকদের রাডারে নিশ্চিতভাবেই রয়েছেন জয়। তার উপর বাংলাদেশ দলের একঝাঁক নিয়মিত ক্রিকেটার পড়েছেন চোটে। তাই জয়ের উপর ভালোভাবেই নজর রাখবেন নির্বাচকেরা। আরেক অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য মৃত্যুঞ্জয় চৌধুরী নিশ্চিতভাবেই নির্বাচকের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে।
বোলার থেকে নিজেকে পূর্ণাঙ্গ একজন অলরাউন্ডার হিসেবে তৈরি করার চেষ্টা করছেন এই ক্রিকেটার। যার কিছুটা নজির ঢাকা প্রিমিয়ার লিগ এবং এইচপির বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলোতে দেখা গিয়েছে। বাংলাদেশ জাতীয় দলে পেস বোলিং অলরাউন্ডার বলতে শুধুই সাইফুদ্দিন রয়েছে। মৃত্যুঞ্জয় চৌধুরী দলে নিজের জায়গা পাকা করতে পারলে বিকল্প বাড়বে ম্যানেজমেন্টের হাতে। এ দলের প্রত্যেক খেলোয়াড়ের উপরেই নজর রাখবেন নির্বাচকেরা। তবে বিশেষ মনোযোগ থাকবে এই কয়েকজনের উপর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)