ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

অবিশ্বাস্য ভাবে শেষ হল নিউজিল্যান্ড-নেদারল্যান্ডসের প্রথম টি-২০, জেনে নিন ফলাফল

২০২২ আগস্ট ০৫ ০৯:৪৯:২১

অবিশ্বাস্য ভাবে শেষ হল নিউজিল্যান্ড-নেদারল্যান্ডসের প্রথম টি-২০, জেনে নিন ফলাফল

দ্য হাগের স্পোর্টসপার্ক মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪৮ রানের বেশি করতে পারেনি কিউইরা। জয়ের লক্ষে জবাবে বাস ডি লিডের ব্যাটে চড়ে আশা দেখছিল ডাচরা। তবে ১৩২ রানের বেশি করতে পারেনি তারা। নিউজিল্যান্ড জিতেছে ১৬ রানের ব্যবধানে।

টস জিতে ব্যাটিংয়ে নামা সফরকারী কিউইদের শুরু থেকেই চাপে রেখেছিল স্বাগতিক নেদারল্যান্ডস। পাওয়ার প্লে'র ৬ ওভারে দুই উইকেট হারিয়ে মাত্র ৩৩ রান করতে পেরেছে সফরকারীরা। ইনিংসের ১৫ ওভার শেষে ৫ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯৫ রান।

সেখান থেকে তাদের দেড়শ ছুঁইছুঁই সংগ্রহ দাঁড় করানোর পুরো কৃতিত্ব জিমি নিশাম ও ইশ সোধির। দুইটি করে চার-ছয়ের মারে ১৭ বলে ৩২ রান করেন নিশাম, সোধির ব্যাট থেকে আসে ১০ বলে ১৯ রান। যার সুবাদে ১৪৮ রানে পৌঁছায় নিউজিল্যান্ড।

জবাব দিতে নেমে নেদারল্যান্ডসের শুরুটাও ভালো ছিল না। পাওয়ার প্লে'তে মাত্র ৩০ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। সেখান থেকে দলের জয়ের আশা বাঁচিয়ে রাখেন তিন নম্বরে নামা বাস ডি লিড।

ডি লিডের ৫৩ বলে ৬৬ রানের ইনিংসে ভর করে কিউইদের কাছাকাছি পৌঁছায় নেদারল্যান্ডস। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন অধিনায়ক ও উইকেটরক্ষক স্কট এডওয়ার্ডস।

নিউজিল্যান্ডের পক্ষে বল হাতে ২৭ রানে ৪ উইকেট নিয়েছেন ব্লেয়ার টিকনার। বেন সিয়ার্সের শিকার ২২ রানে ৩ উইকেট।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত