ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

পরীক্ষা করতে গিয়েই ফেল করল রত

২০২২ আগস্ট ০২ ১৩:১২:২৬

পরীক্ষা করতে গিয়েই ফেল করল রত

অনভিজ্ঞ আবেশ প্রথম বলেই ‘নো’ করে বসেন। ফলে ফ্রি-হিট পায় ওয়েস্ট ইন্ডিজ। ডেভন থমাস সেই সুযোগ কাজে লাগিয়ে হাঁকান ছক্কা। পরের বলে চার মেরে জয়ও নিশ্চিত করে ফেলেন তিনি।

ভুবনেশ্বর কুমার ম্যাচে মাত্র ২ ওভার বল করেন। দেন ১২ রান। হারের পর তাই প্রশ্ন উঠছে, রোহিত কেন আবেশের মতো অনভিজ্ঞ একজনের হাতে বল তুলে দিলেন?

রোহিত জানালেন, মূলত তরুণ বোলারকে সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। একটি ম্যাচের হার নিয়েই এত আতঙ্কিত হওয়ার কিছু নেই।

রোহিত বলেন, ‘এটি সবই সুযোগ দেওয়ার বিষয়। আমরা ভুবনেশ্বরকে জানি, ও কী করতে পারে, জানি। কিন্তু আপনি যদি আবেশ বা অর্শদীপকে সুযোগ না দেন, তাহলে ভারতের হয়ে ডেথ ওভারে বল করার মানে কী, সেটা ওরা কখনই বুঝে উঠতে পারবে না। আইপিএলে ওরা সেটা করেছে। শুধু একটি ম্যাচের জন্য আতঙ্কিত হওয়ার দরকার নেই। ওদের সমর্থন এবং সুযোগ প্রয়োজন।’

রোহিত মনে করেন, ব্যাটিংটাই হারের কারণ। বোলাররা যে এই পুঁজি নিয়ে লড়াই করেছে এটাই বেশি। ভারতীয় অধিনায়কের কথা, ‘দল নিয়ে আমি গর্বিত। আপনি যখন এমন একটি লক্ষ্য রক্ষা করছেন, যেটা ১৩-১৪ ওভারেই শেষ হতে পারে। বা আপনি এটিকে শেষ ওভার পর্যন্ত টেনে আনার চেষ্টা করতে পারেন। ছেলেরা লড়াই চালিয়ে গেছে। বোলারদের নিয়ে খুশি। কিন্তু ব্যাটিংয়ে কিছু বিষয় আছে, যা আমাদের দেখতে হবে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত